দাঁতের চিকিৎসার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল টম হ্যাংকসকে। পরে জানা গেল, সেটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। আবার নতুন করে এক বিপত্তি হাজির হয়েছে। টমকে দেখা যাচ্ছে ‘অলৌকিক নিরাময়’ নিয়ে বিজ্ঞাপন করতে। তিনি এবারো সবাইকে সাবধান করলেন যেন এআই দিয়ে নির্মিত কোনো বিজ্ঞাপনে কেউ বোকা না বনেন। টম এ ধরনের কোনো বিজ্ঞাপন করছেন না।