অভিনয়ে নিজের পরিচয় গড়তে চান রশ্নি আয়াত

রশ্নি আয়াতের বেড়ে ওঠা বরিশালে। উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন তিনি। ২০২৬ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পড়াশোনার পাশাপাশি ফ্যাশন ও র‍্যাম্পের প্রতি আগ্রহ থেকে যুক্ত হন বিনোদন অঙ্গনে। এখন অভিনয়কে ঘিরেই তার ভবিষ্যৎ পরিকল্পনা

র‍্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা রশ্নি আয়াতের। ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের প্রতি আগ্রহ থেকেই মিডিয়ায় তার উপস্থিতি। আর র‍্যাম্পে নিজেকে সীমাবদ্ধ না রেখে অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাই রশ্নির লক্ষ্য।

রশ্নি আয়াতের বেড়ে ওঠা বরিশালে। উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন তিনি। ২০২৬ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

নিজের স্বপ্ন প্রসঙ্গে রশ্নি আয়াত বলেন, ‘ভবিষ্যতে আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। আমি বিশ্বাস করি, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তৈরি হয় তার কাজ, ব্যক্তিত্ব ও নিজের প্রতি আত্মবিশ্বাসের মাধ্যমে। আমি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাই। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের সামর্থ্যকে আরো বিকশিত করতে চাই।’

বিনোদন অঙ্গনে দীর্ঘ পথ পাড়ি দিতে নিষ্ঠা, পরিশ্রম ও শেখার মানসিকতাকে গুরুত্বপূর্ণ মনে করেন রশ্নি আয়াত। তার কাছে কাজের মধ্য দিয়ে দর্শকের গ্রহণযোগ্যতা অর্জনই সবচেয়ে বড় প্রাপ্তি। প্রতিটি নতুন অভিজ্ঞতা থেকে শেখার পাশাপাশি নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করছেন তিনি।

র‍্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে চান এ তরুণী। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরার পাশাপাশি দর্শকের ভালোবাসা অর্জনের প্রত্যাশা তার।

আরও