সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা ‘সহযাত্রী’

দর্শকরা ইউটিউবে মন্তব্য করেছেন, ‘ডিভোর্স কোনো সমাধান নয়। বোঝাপড়া, ভালোবাসা ও ধৈর্য্য সম্পর্ক টিকিয়ে রাখতে পারে।’ অনেকেই জানিয়েছে, নাটকটি দেখার পর নিজেদের সম্পর্ক নতুনভাবে শুরু করার সাহস পেয়েছেন।

বর্তমান সময়ে অনেক বৈবাহিক সম্পর্ক দ্রুত শুরু হয়, দ্রুত শেষও হয়। ঠিক সেই প্রেক্ষাপটে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘সহযাত্রী’ দর্শকদের দেখাচ্ছে—দাম্পত্য জীবন মানে বোঝাপড়া, দায়িত্ব ও সহনশীলতা; বিচ্ছেদ নয়, সম্পর্ক টিকিয়ে রাখা মূল লক্ষ্য।

নাটকের কাহিনি অনুযায়ী, জয়-অবনী (জোভান ও নিহা) নিজের পছন্দে বিয়ে করেন। কিছুদিনের মধ্যেই ছোটখাটো কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং ডিভোর্সের সিদ্ধান্ত নেন। তবে মামার আয়োজন করা ডিভোর্স সেরেমনির মধ্যেই গল্পে আসে গুরুত্বপূর্ণ বাঁক।

চ্যানেল আইতে সম্প্রচারের পর নাটকটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। দু’দিনে দুই মিলিয়নের বেশি দর্শক এটি দেখেছেন। ফারহান আহমেদ জোভান, নাজনীন নিহা, এজাজুল ইসলাম, সুষমা সরকার, তানজিম অনিক সহ আরও অনেকে এতে অভিনয় করেছেন।

দর্শকরা ইউটিউবে মন্তব্য করেছেন, ‘ডিভোর্স কোনো সমাধান নয়। বোঝাপড়া, ভালোবাসা ও ধৈর্য্য সম্পর্ক টিকিয়ে রাখতে পারে।’ অনেকেই জানিয়েছে, নাটকটি দেখার পর নিজেদের সম্পর্ক নতুনভাবে শুরু করার সাহস পেয়েছেন।

আরও