মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে অজয় দেবগনের সিনেমা ‘দৃশ্যম থ্রি’। আগামীকাল সিনেমার মুক্তি সামনে রেখে অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে সিনেমাটি। এরই মধ্যে প্রথম দিনের জন্য বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টিকিট। অন্যান্য দিন মিলিয়ে এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ১১ লাখের বেশি।
অগ্রিম টিকিট থেকেই প্রথম দিন সিনেমাটি প্রায় ২০ কোটি রুপি আয় করছে। মঙ্গলবার পর্যন্ত ধারণা করা হয়েছিল প্রায় ৩ লাখ অগ্রিম টিকিট বিক্রি হবে। তবে সেই পূর্বাভাস ছাড়িয়ে গেল দৃশ্যম থ্রি।
অগ্রিম বুকিংয়ের এমন সাড়া চলচ্চিত্রটির সম্ভাব্য উদ্বোধনী আয় নিয়েও বাড়িয়েছে প্রত্যাশা। প্রাথমিক হিসাব বলছে, প্রায় ৫০ কোটি রুপি দিয়ে বক্স অফিস ওপেনিং হতে পারে ‘দৃশ্যম থ্রি’র। মুক্তির পর দর্শক-সমালোচকদের ইতিবাচক সাড়া মিললে ছবিটি অজয় দেবগনের ক্যারিয়ারে নতুন বক্স অফিস রেকর্ডও গড়ার সম্ভাবনা রয়েছে। ‘দৃশ্যম টু’র গল্পের পরবর্তী ধারাবাহিকতা নিয়েই তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস