ভক্তদের জন্য সালমান খানের ঈদ উপহার

বলিউড সুপারস্টার সালমান খান প্রতি ঈদে তার ভক্তদের জন্য নতুন সিনেমার ঘোষণা বা ট্রেলার উন্মুক্ত করে বিশেষ চমক উপহার দেন। তবে সেটা বিশেষত ঈদুল ফিতরেই হয়ে থাকে। সর্বশেষ ঈদুল ফিতরে তিনি ভক্তদের নতুন সিনেমার নাম জানিয়েছিলেন।

এবারের ঈদুল আজহায় ভক্তদের এক ব্যতিক্রম উপহার দিয়েছেন সালমান। তার আসন্ন নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর একটি রোমান্টিক গান প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির একটি ঝলকও শেয়ার করেছেন এ অভিনেতা। গানটি গেয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। গানে ধরা পড়েছে সালমান ও চিত্রাঙ্গদা সিংয়ের রোমান্টিক মুহূর্ত ও রসায়ন।

উল্লেখ্য, ভারত-চীন ‘গলওয়ান উপত্যকা সংঘর্ষ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক অপূর্ব লাখিয়া নির্মাণ করেছেন ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

সীমান্ত উত্তেজনা, দেশপ্রেম, পরিবার এবং সৈনিকদের ব্যক্তিগত আবেগ—সব মিলিয়ে সিনেমাটিকে একটি আবেগঘন যুদ্ধভিত্তিক ড্রামা হিসেবে তুলে ধরা হচ্ছে। সিনেমাটি ঘিরে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ করে চলেছে। একই সঙ্গে বিভিন্ন সময় গল্পের বিষয়বস্তু ও উপস্থাপনাকে ঘিরে কিছু বিতর্কও তৈরি হয়।

আরও