বিক্রি হচ্ছে টেইলর-ট্র্যাভিস জুটির বিয়ের অনুষ্ঠানের সামগ্রী

এক ব্যাগ ‘বাতাস’-এর দাম ৫০ হাজার ডলার

বিক্রির তালিকায় রয়েছে ২৫ ডলার মূল্যের কাপড়ের টুকরো, সফট ড্রিঙ্কের ক্যানের ঢাকনা, এমনকি একটি এয়ারপডও। বিক্রেতার দাবি, টেইলর-ট্রাভিসের বিয়ের সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের যতটা সম্ভব কাছাকাছি নিউইয়র্কের রাস্তা থেকে এসব জিনিস সংগ্রহ করা হয়েছে।

টেইলর সুইফট বিয়ে করলেন ট্র্যাভিস কেলসিকে। এই বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও এখন বিক্রি হচ্ছে।অনুষ্ঠানস্থলের বাইরে থেকে সংগ্রহ করা বিভিন্ন ফেলে দেওয়া জিনিস এখন অনলাইনে বিক্রি হচ্ছে। অবাক করার বিষয়, প্রতিটি সামগ্রীর জন্য মানুষ ২৫ ডলার পর্যন্ত খরচ করছেন। তবে এর মধ্যে এক ব্যাগ বাতাসের দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ ডলার। মানুষ আগ্রহও দেখাচ্ছে।

নিউ ইয়র্ক সিটি গার্বেজ নামের একটি ওয়েবসাইট আছে। সেখানে ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এর বাইরে থেকে সংগ্রহ করা আবর্জনা বিক্রি হচ্ছে। টিএমজি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব সামগ্রীর চাহিদা এতটাই বেড়েছে যে মজুত প্রায় শেষের দিকে।

বিক্রির তালিকায় রয়েছে ২৫ ডলার মূল্যের কাপড়ের টুকরো, সফট ড্রিঙ্কের ক্যানের ঢাকনা, এমনকি একটি এয়ারপডও। বিক্রেতার দাবি, টেইলর-ট্রাভিসের বিয়ের সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের যতটা সম্ভব কাছাকাছি নিউইয়র্কের রাস্তা থেকে এসব জিনিস সংগ্রহ করা হয়েছে।

এতেই শেষ নয়। ওয়েবসাইটটিতে এক বিক্রেতা দাবি করছেন, বিয়ের অনুষ্ঠানের সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভেতর থেকে সংগ্রহ করা এক ব্যাগ ‘বাতাস’ বিক্রি করছেন। ওই ‘পণ্যের’ মূল্য ধরা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলার। শুনে মনে হতে পারে, এমন জিনিসের ক্রেতা পাওয়া অসম্ভব। কিন্তু বাস্তবতা ভিন্ন। পোস্টটি ইতোমধ্যে ২০০ বারেরও বেশি দেখা হয়েছে এবং খুব দ্রুতই এটি বিক্রি হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিক্রির জন্য সাইটে তোলা একটি পণ্য। ছবি: দ্য টাইমস

স্বাভাবিকভাবেই, নিউ ইয়র্ক সিটি গার্বেজ-এর এই উদ্যোগ ইন্টারনেট ব্যবহারকারীদের দুই ভাগে ভাগ করেছে। একদল এটিকে দারুণ সৃজনশীল বিপণন কৌশল হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকেরা একে নিছক হাস্যকর ও অলস প্রচেষ্টা বলে মন্তব্য করছেন। তবে মাত্র ২৫ ডলারে এক বাক্স আবর্জনা বিক্রি করে আয় করার এই ধারণাকে অনেকেই বেশ চতুর ব্যবসায়িক কৌশল বলেই মনে করছেন। যদিও কেউ কেউ মজা করে বলছেন, টেইলর সুইফট যদি এর অংশ দাবি করে মামলা করে বসেন, সেটাই হবে দেখার বিষয়।

মাসের পর মাস জল্পনা-কল্পনার পর অবশেষে ২০২৬ সালের ৩ জুলাই, শুক্রবার রাতে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি।

প্রায় এক হাজার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্য এবং তারকা অতিথিদের উপস্থিতিতে বিশ্বের অন্যতম পরিচিত ক্রীড়া অঙ্গনটিকে সাজানো হয়েছিল এক মনোমুগ্ধকর ‘সিক্রেট গার্ডেন’-এ।

সূত্র: ইয়ন

আরও