ক্যাটরিনার মাতৃত্বকালীন ওজন নিয়ে বিদ্রূপ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া সালমান খানের

সালমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন অনেকের আয়ের মাধ্যম হয়ে উঠেছে। অনেকে বেসিক এডিটিং শিখে বিভিন্ন পোস্টে মন্তব্য করেন এবং ট্রলিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করেন। তার ভাষায়, ট্রলররা কারো পোস্টে যত বেশি ইন্টারঅ্যাকশন পায়, তত বেশি অর্থ আয় করে। কিন্তু তারা অন্য কাউকে নিচে নামিয়ে সেই অর্থ উপার্জন করে

‘বিগ বস ২০’-এর সর্বশেষ ‘উইকেন্ড কা বার’ পর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ক্রমাগত ট্রলিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন সালমান খান। সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়ায় সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে বিদ্রূপ করার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিগ বসে সাম্প্রতিক পর্বগুলোয় অন্যতম আলোচিত বিষয় ছিল স্কাউট ওপির সঙ্গে আরিশফা খানের বিতর্ক। এ প্রসঙ্গ তুলে সালমান দুই প্রতিযোগীকেই একে অপরের পেশা নিয়ে কটাক্ষ করার জন্য ভর্ৎসনা করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং কীভাবে কাজ করে, তা নিয়ে কথা বলেন তিনি।

সালমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন অনেকের আয়ের মাধ্যম হয়ে উঠেছে। অনেকে বেসিক এডিটিং শিখে বিভিন্ন পোস্টে মন্তব্য করেন এবং ট্রলিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করেন। তার ভাষায়, ‘ট্রলররা কারো পোস্টে যত বেশি ইন্টারঅ্যাকশন পায়, তত বেশি অর্থ আয় করে। কিন্তু তারা অন্য কাউকে নিচে নামিয়ে সেই অর্থ উপার্জন করে।’

ট্রলিংয়ের ধরন নিয়ে সালমান বলেন, মানুষের শরীর, ওজন, চেহারা, পরিবার, এমনকি হাসি ও বিভিন্ন ত্রুটি নিয়েও মন্তব্য করা হয়। তিনি বলেন, ‘কেউ মা হওয়ার পরও তাকে ট্রল করা হচ্ছে—“দেখতে খারাপ লাগছে”, “মোটা হয়ে গেছে”, “বুড়ো হয়ে গেছে”—এসব বলা হচ্ছে।’

ক্যাটরিনাকে নিয়ে সাম্প্রতিক ট্রলিংয়ের প্রসঙ্গেও সালমান বলেন, ‘এটা এমন নোংরা বিষয়, যেটাকে আমাদের পাত্তাই দেয়া উচিত নয়। অন্যের ক্ষতির বিনিময়ে তারা অর্থ উপার্জন করছে।’

নিজের বয়স নিয়েও ট্রল হওয়ার কথা উল্লেখ করে সালমান বলেন, ‘এখন তারা হয়তো বলছে আমিও বুড়িয়ে গেছি। অবশ্যই, আমার বয়স ৬০ বছর। সারাক্ষণ “ম্যায়নে পেয়ার কিয়া”-র মতো থাকতে পারবেন না।’

ক্যাটরিনার প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কেউ সন্তানধারণ করছেন বলে তাকে কেন ট্রল করবেন? গর্ভধারণের পর সবারই ওজন বাড়ে। আবার শুটিং শুরু করলে সে আগের মতো গড়নে ফিরে আসবে। এখন সে পরিবারের সঙ্গে সময় কাটাতে চায়।’

বলিউডে এক সময় চর্চিত জুটি ছিলেন সালমান-ক্যাটরিনা। তাদের ব্যক্তিগত সম্পর্কও অনেকদিন আলোচনায় ছিল। এ জুটি ‘টাইগার’ সিরিজে একসঙ্গে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত।

আরও