ব্রেভহার্ট ও শিন্ডলার্স লিস্টের সঙ্গে ‘রণবালি’র তুলনা বিজয়ের

বিজয়ওয়াড়ায় ভক্তদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে অভিনেতা জানান, এ সময় তাদের ব্রেভহার্ট ও শিন্ডলার্স লিস্টের মতো ইংরেজি সিনেমা দেখানো হতো। বড় হওয়ার পর তিনি দেখেন ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমা রণবালি। অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মানদানা। সিনেমাটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঊনবিংশ শতাব্দীর পটভূমিতে নির্মাণ হয়েছে রণবালি। এতে দেখা যায়, বিজয়ের চরিত্রটি ঔপনিবেশিক শাসনের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে নিজ জনগোষ্ঠী অনাহারে পড়ার পর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। রণবালির প্রচারে সিনেমাটিকে হলিউডের ব্রেভহার্ট, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ও শিন্ডলার্স লিস্টের সঙ্গে তুলনা করেন। তার এ মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও কটাক্ষ।

বিজয়ওয়াড়ায় ভক্তদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে অভিনেতা জানান, এ সময় তাদের ব্রেভহার্ট ও শিন্ডলার্স লিস্টের মতো ইংরেজি সিনেমা দেখানো হতো। বড় হওয়ার পর তিনি দেখেন ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’। ছবিগুলো দেখার সময়ই তার মনে হয়েছিল, অভিনেতা হতে পারলে এমন কিছু একটা তৈরি করবেন। এরপর রণবালিকে ওই চলচ্চিত্রগুলোর ভারতীয় সংস্করণ হিসেবে তুলে ধরেন বিজয়। তার ভাষায়, ‘ভারতীয় বাণিজ্যিক সিনেমার ধারায় ব্রেভহার্ট, শিন্ডলার্স লিস্ট ও ইনগ্লোরিয়াস বাস্টার্ডসের মতো গল্প বলার প্রয়াস রণবালি। এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি। ২ ঘণ্টা ৫০ মিনিটের জন্য সিনেমাটি দর্শককে নিয়ে যাবে সম্পূর্ণ নতুন এক জগতে। এটা আমার নিশ্চয়তা।’

সিনেমাটি নিয়ে নিজের গর্বের কথাও জানিয়েছেন অভিনেতা। বিজয় জানান, তার অভিনয়জীবন এখনো বেশ সংক্ষিপ্ত এবং তিনি তুলনামূলকভাবে নতুন অভিনেতা। রণবালি তার অভিনীত ১৪তম চলচ্চিত্র। ১৪টি সিনেমার মধ্যে রণবালিকে তিনি নিজের সেরা তিনটির একটি বলে মনে করেন। তার বিশ্বাস, মুক্তির ১০ বছর পরও ছবিটি নিয়ে তিনি গর্ব অনুভব করবেন। তবে বিজয়ের এ তুলনা নেটিজেনদের সবাই ভালোভাবে নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একজন মন্তব্য করেছেন, বড় বড় চলচ্চিত্রের নাম জুড়ে দিয়ে কোনো ছবির প্রচার বাড়ানো সহজ। কিন্তু পর্দায় দেখানোর মতো বিষয়বস্তু না থাকলে এসব তুলনা কাজে আসে না। শেষ পর্যন্ত দর্শক প্রেক্ষাগৃহে গিয়েই সিদ্ধান্ত নেবে।

এদিকে সিনেমার নায়িকা ও বিজয়ের স্ত্রী রাশমিকা মানদানা রণবালিতে বিজয়ের অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তার মতে পুষ্পায় আল্লু অর্জুনের পারফরম্যান্সের সঙ্গে টেক্কা দেয়ার মতো কাজ করেছেন বিজয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও