ভৌতিক সিনেমায় কৃতি শ্যানন

কমেডি, ড্রামা ও অতিপ্রাকৃত গল্পের সিনেমায় অভিনয়ের পর এবার ভৌতিক ঘরানার সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।

ম্যাডক ফিল্মসের প্রযোজনায় নতুন একটি ভৌতিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সিনেমাটির নাম ও অন্যান্য তথ্য এখনো প্রকাশ করা হয়নি। কমেডি, ড্রামা ও অতিপ্রাকৃত গল্পের সিনেমায় অভিনয়ের পর এবার ভৌতিক ঘরানার সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। ম্যাডক ফিল্মসের সঙ্গে কৃতির কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটির আটটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘রাবতা’, ‘লুকা ছুপি’, ‘মিমি’ ও ‘ভেড়িয়া’। ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান কৃতি। এছাড়া প্রতিষ্ঠানটির হরর ইউনিভার্সের সিনেমা ‘স্ত্রী’-তে আইটেম গানেও অংশ নিয়েছেন তিনি। চলতি বছর ‘তেরে ইশক মে’ ও ‘ককটেল ২’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় রয়েছেন এ অভিনেত্রী।

আরও