বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর ‘জাদুর শহর’ গানের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা বিশ্ববাসী দেখেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে রিলটি পোস্ট করা হয়। ভিডিওর শুরুতেই দেখা মেলে ঢাকার চিত্র। তারপর একে একে আসে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের নজরকাড়া মুহূর্ত। ছবি: চিরকুটের ফেসবুক