ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এ গতকাল আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘কনসার্ট টু কিক-অফ’। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ।
নেক্সটব্লক এএসি ও আমেরিকান স্ট্যান্ডার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ারফেজ তাদের জনপ্রিয় গান পরিবেশন করে। কনসার্টে উপস্থিত দর্শকরা ব্যান্ডটির গানের সঙ্গে কণ্ঠ মেলান। পরে বড় পর্দায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ উপভোগ করেন তারা।
আয়োজকরা জানান, বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে স্থপতি সম্প্রদায়কে একত্র করা এবং সংগীত, বন্ধুত্ব ও উদ্যাপনের মধ্য দিয়ে একটি স্মরণীয় আয়োজন উপহার দেয়াই ছিল অনুষ্ঠানের উদ্দেশ্য। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরো জোরদার করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
কনসার্ট চলাকালে আইএবি প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ফুটবলপ্রেমী ও সংগীতপ্রেমীরা একসঙ্গে উপভোগ করেন লাইভ সংগীত ও বিশ্বকাপের উত্তেজনা।