কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মা লো মা’

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’ প্রকাশ হলো গতকাল।

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’ প্রকাশ হলো গতকাল। গানটিতে অংশ নিয়েছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও র‍্যাপার আলী হাসান। নতুন এ গান দর্শক-শ্রোতাদের নিয়ে যায় জীবন ও নিজেকে আবিষ্কারের এক অনন্য যাত্রায়।

গানটির সংগীত প্রযোজক প্রীতম তার নিজস্ব কিছু টুইস্টও যোগ করেছেন। তার সঙ্গে আছেন দেওয়ান পরিবারের দুই সদস্য—সাগর দেওয়ান ও আরিফ দেওয়ান। তাদের পূর্বপুরুষই মা লো মা ঝি লো ঝি নামের গানটির মূল রচয়িতা। মা লো মা গানটি জীবন যে একটি নিরন্তর যাত্রা তা আমাদের বুঝতে শেখায়। এ জীবনে অনিবার্যভাবে বড় কিংবা বুড়ো হওয়া এবং নস্টালজিয়া যেন একই মুদ্রার দুটো পিঠ। এখানে ভাঙা নৌকার উপমা দিয়ে জীবনকে বোঝানো হয়েছে আর নদী দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীকে। 

‘ছাদ পেটানো গানের’ সংযুক্তি এ গানের গভীরতা আরো বাড়িয়ে তুলেছে। লোকসংগীত সারি গানের ধারাটির শুরু মোগল আমলে। এ গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় আশি ও নব্বইয়ের দশকের রাজমিস্ত্রীদের মাঝে। ছাদ পেটানোর ছন্দের সঙ্গে গানের কথা মিলে একঘেয়েমি দূর করার পাশাপাশি কাজের সময় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে। ‘মা লো মা’ শুধুই একটি গান নয়। সব বয়সের দর্শক-শ্রোতা এ গানের সঙ্গে একাত্ম হতে পারেন।

কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে এ গান শোনা যাচ্ছে।

আরও