স্পেন আগে গোল দিলে আর্জেন্টিনা ৩-৪টি খাবে: টনি ক্রুস

স্পেনকে ফেভারিট মানলেও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির অবিশ্বাস্য প্রতিভার কথা ভুলে যাননি ক্রুস

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনকেই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রাখছেন জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস। তার মতে, ফাইনালে স্প্যানিশরা আগে গোল পেয়ে গেলে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যাবে এবং বড় ব্যবধানে হারবে। নিজের টিকটক শো তে ভাই ফেলিক্সের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। খবর মার্কা

ক্রুস স্পষ্ট করে জানিয়েছেন, স্পেন যদি ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায়, তবে আর্জেন্টিনা কোনো পথ খুঁজে পাবে না। এক্ষেত্রে তাদেরকে ৩ থেকে ৪টি গোল হজম করতে হতে পারে। লুইস ডি লা ফুয়েন্তের দল একবার এগিয়ে গেলে তাদের বিপক্ষে ম্যাচ জেতা অসম্ভব হয়ে পড়বে।

স্পেনকে ফেভারিট মানলেও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির অবিশ্বাস্য প্রতিভার কথা ভুলে যাননি ক্রুস। তিনি স্বীকার করে বলেন, আর্জেন্টিনা দল হিসেবে জার্মানির চেয়ে ভালো না হলেও তাদের মানসিকতা দারুণ। আর মেসির একক নৈপুণ্যই তাদের ফাইনালে তুলেছে।

৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্স দেখে অবাক হয়েছেন ক্রুস। তিনি ভেবেছিলেন ২০২২ বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ ছিল। তবে ক্রুস বিশ্বাস করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেসির খেলার বুদ্ধিমত্তা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

আরও