আবুধাবি টেস্ট

৪ উইকেটে ২১১ রান নিয়ে দিন শেষ করল আফগানিস্তান

৪ উইকেট হারানোর পর ইকরাম আলিখিলকে (২৬*) নিয়ে ১৯৪ বল মোকাবেলায় ৭২ রান যোগ করে টাইগারদের ভুগিয়েছেন রহমত শাহ (৮৪*)। আগামীকাল তৃতীয় দিন দ্রুতই এ জুটি ভাঙতে মরিয়া হবে বাংলাদেশ দল।

৪ আপডেট
  • ১০ অক্টোবর, ২০২৬

    আফগানদের ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ

    রহমত শাহ ও আব্দুল মালিকের ৭০ রানের জুটি ভেঙেছেন পেসার এবাদত হোসেন। তার বলে উইকটেকিপার লিটন দাসকে ক্যাচ দেন মালিক (১২০ বলে ৬২)। পরের ওভারে সাবেক অধিনায়ক হাশমতুল্লাহ শহিদিকে (০) সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৫৮ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৪ রান।

  • ১০ অক্টোবর, ২০২৬

    ২ উইকেট হারিয়ে আফগানিস্তানের শতরান

    সাদিকুল্লাহ আতাল ও শহীদুল্লাহর উইকেট হারিয়ে শতরান তুলে নিয়েছে আফগানিস্তান। ৩২ ওভারে তাদের সংগ্রহ ছিল ১০৬/২। আব্দুল মালিক ৪৮ ও অধিনায়ক রহমত শাহ ২০ রানে ব্যাট করছিলেন।

  • ১০ অক্টোবর, ২০২৬

    আতালকে ফিরিয়েছেন হাসান মাহমুদ

    লাঞ্চের আগে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দিয়েছেন হাসান মাহমুদ। ১১তম ওভারে তার বলে ফার্স্ট স্লিপে ক্যাচ দেন আতাল। তিনি আউট হওয়ার আগে ৩১ বলে ১৭ রান করেছেন। ১ উইকেটে ৩৪ রান তুলে লাঞ্চে যায় আফগানিস্তান।

  • ১০ অক্টোবর, ২০২৬

    আফগানদের সতর্ক সূচনা

    বাংলাদেশের সাড়ে তিনশ রানের জবাবে সতর্ক সূচনা করেছে আফগানিস্তান। সাদিকুল্লাহ আতাল ও আব্দুল মালিক বেশ সাবধানে দলকে টানছেন। ১০ ওভারে দুজন বোর্ডে তুলেছেন ৩০ রান, কোনো উইকেট হারায়নি আফগানরা।

আবুধাবি টেস্টে আজ শনিবার প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪ উইকেটে ২১১ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে। বাংলাদেশের চেয়ে এখনো ১৩৫ রানে পিছিয়ে তারা। ৮৪ রানে অপরাজিত থাকা আফগান দলনায়ক রহমত শাহ উৎকন্ঠায় রেখেছেন নাজমুল হোসেন শান্তদের।

প্রথম দিন ৮ উইকেটে ৩১৭ রান তোলা বাংলাদেশ আজ দ্বিতীয় দিন বাকি ২ উইকেট হারিয়ে বোর্ডে আরো ২৯ রান যোগ করতে সমর্থ হয়। নাঈম হাসান ৩৫ রানে অপরাজিত থাকেন। এর আগে প্রথম দিন ব্যাট হাতে আলো ছড়ান তানজিদ হাসান (৮৩), সাদমান ইসলাম (৬৭) ও লিটন দাস (৫৩)। বাংলাদেশের স্কোরটা বড় হতে দেননি আফগানিস্তানের মোহাম্মদ সেলিম (৪ উইকেট) ও ইয়ামিন আহমাদজি (৩ উইকেট)।

বাংলাদেশের সাড়ে তিনশ রানের জবাবে সতর্ক সূচনা করা আফগানিস্তান প্রথম উইকেট হারায় দলীয় ৩০ রানে। লাঞ্চের আগে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ১১তম ওভারে তার বলে ফার্স্ট স্লিপে ক্যাচ দেন আতাল (৩১ বলে ১৭ রান )। ১ উইকেটে ৩৪ রান তুলে লাঞ্চে যায় আফগানিস্তান। বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন এবাদত হোসেন। ২১তম ওভারে তার বলে হাসান মাহমুদকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শহিদুল্লাহ।

৪ উইকেট হারানোর পর ইকরাম আলিখিলকে (২৬*) নিয়ে ১৯৪ বল মোকাবেলায় ৭২ রান যোগ করে টাইগারদের ভুগিয়েছেন রহমত শাহ (৮৪*)। আগামীকাল তৃতীয় দিন দ্রুতই এ জুটি ভাঙতে মরিয়া হবে বাংলাদেশ দল।

আরও