দ্য ফিফা বেস্ট ২০২২ পুরস্কার

মেসি, এমবাপ্পে থাকলেও নেই রোনালদো

‘দ্য ফিফা বেস্ট ২০২২’ পুরস্কারে এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার খেলোয়াড়দের আধিপত্য। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও এমিলিয়ানো মার্তিনেজ।

দ্য ফিফা বেস্ট ২০২২ পুরস্কারে এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার খেলোয়াড়দের আধিপত্য। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এমিলিয়ানো মার্তিনেজ। কোচের ক্যাটাগরিতে রয়েছেন মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনি। যদিও খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় প্রথমবারের মতো ঠাঁই পাননি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি সদ্যই নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসর-এ।

বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মেসি ছাড়াও রয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার এর্লিং হালান্ড। ফেভারিট এই তিনের সঙ্গে রয়েছেন গতবারের বিজয়ী বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কি, ম্যানসিটির কেভিন ডি ব্রুইন, লিভারপুলের মোহাম্মদ সালাহ, পিএসজির নেইমার আশরাফ হাকিমি এবং ২০২২ সালের ব্যালন ডিঅরজয়ী রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

৩৭ বছর বয়সী রোনালদোর না থাকা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তি বাতিলের পর কাতার বিশ্বকাপেও পর্তুগালের হয়ে বেঞ্চে বসে থাকা এই খেলোয়াড়টি সদ্যই যোগ দিয়েছেন আল নাসর ক্লাবে। ফর্মহীনতার কারণেই তিনি ফিফা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই। ২০১৬ ২০১৭ সালে প্রথম দুবার দ্য ফিফা বেস্ট পুরস্কার জিতেছিলেন তিনিই। এছাড়া পরের তিন বছরও ছিলেন সেরা তিনের মধ্যে।

মেয়েদের পুরস্কারে সংক্ষিপ্ত তালিকায় আধিপত্য আর্সেনাল বার্সেলোনার। উভয় দলেরই রয়েছেন তিনজন করে খেলোয়াড়। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সার অ্যালেক্সিয়া পুতেয়াস, কেউরা ওয়ালশ আর আইতানা বোনমাতি এবং আর্সেনালের লিয়া উইলিয়ামসন, ভিভিয়ান মিয়েডেমা আর বেথ মিয়াড রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

লিভারপুলের অ্যালিসন, রিয়ালের কোর্তোয়া অ্যাস্টন ভিলার মার্তিনেজ রয়েছেন সেরা গোলকিপারদের তালিকায়। কোচদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টিনার স্ক্যালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশম, মরক্কোর ওয়ালিদ রেগরাগুই ম্যানসিটির পেপ গার্দিওলা।

ফেব্রুয়ারির প্রথম দিকে প্রতি ক্যাটাগরিতে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ২৭ ফেব্রুয়ারি দেয়া হবে পুরস্কার।

আরও