◉ লাইভ

আবুধাবি টেস্ট, চতুর্থ দিন

২৮ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান

সোমবার প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে আফগানদের ২৪০ রানে অলআউট করতে ভূমিকা রাখেন হাসান মাহমুদ। এরপর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ১৫৯ রানের জুটিতে ভর করে লিড তিনশ পেরিয়ে যায় বাংলাদেশের।

৩ আপডেট
  • ১ ঘণ্টা আগে

    ২ উইকেটে ৫১ রান তুলে চা বিরতিতে আফগানিস্তান

    ৪৭৯ রানের বিশাল টার্গেট তাড়া করা আফগানিস্তান ২ উইকেটে ৫১ রান তুলে চতুর্থ দিন চা বিরতিতে গিয়েছে। তারা এখনো ৪২৮ রান দূরে।

  • ১ ঘণ্টা আগে

    শহিদুল্লাহকে ফেরালেন হাসান মাহমুদ

    মারমুখী ব্যাটিং করা শহিদুল্লাহকে ব্যক্তিগত ১৯ রানে আউট করেছেন হাসান মাহমুদ, যিনি প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। আফগানিস্তানের সংগ্রহ ৩৬/২

  • ১ ঘণ্টা আগে

    দ্বিতীয় ওভারে সাফল্য এনে দিলেন এবাদত

    আব্দুল মালিককে আাউট করে ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন এবাদত হোসেন। তার বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মালিক। এরপর শহিদুল্লাহ মারমুখী ব্যাটিং করেন। আফগানদের সংগ্রহ ছিল ২৭/১।

আবুধাবি টেস্টে আফগানিস্তানকে ৪৭৯ রানের বড় টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার চতুর্থ দিন লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

সোমবার প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে আফগানদের ২৪০ রানে অলআউট করতে ভূমিকা রাখেন হাসান মাহমুদ। এরপর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ১৫৯ রানের জুটিতে ভর করে লিড তিনশ পেরিয়ে যায় বাংলাদেশের। শান্ত ৮২ ও মুশফিক ৮১ রান করেন। দিনশেষে সংগ্রহ ছিল ২২৩/৬। আজ ২০১ বলে ১৪৯ রানের অনবদ্য এক জুটি গড়েন লিটন ও মিরাজ। লিটন ১১৭ বলে ১৪ বাউন্ডারিতে ১০২ রান করেন। এটা টেস্টে তার সপ্তম সেঞ্চুরি। মিরাজ অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রান করে।

আফগানিস্তানের ইয়ামিন আহমাদজাই, মোহাম্মদ সেলিম ও জিয়া-উর-রেহমান দুটি করে উইকেট নেন।

আরও