আফ্রিকান নেশনস কাপ ফাইনাল আজ

নাইজেরিয়ার চতুর্থ না আইভরি কোস্টের তৃতীয়?

আইভরি কোস্টে চলতি ৩৪তম আফ্রিকা কাপ অব নেশনস আসরটি অবিশ্বাস্য সব গোল, নাটকীয়তা আর উত্তেজনাপূর্ণ ঘটনার সাক্ষী হয়েছে।

আইভরি কোস্টে চলতি ৩৪তম আফ্রিকা কাপ অব নেশনস আসরটি অবিশ্বাস্য সব গোল, নাটকীয়তা আর উত্তেজনাপূর্ণ ঘটনার সাক্ষী হয়েছে। আবিদজানের আলাসানে উত্তারা স্টেডিয়ামে আজ ফাইনালের মধ্য দিয়ে আসরটির পর্দা নামবে। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে নাইজেরিয়া আইভরি কোস্ট। আজ কি চতুর্থ শিরোপার স্বাদ পাবে নাইজেরিয়া, নাকি আইভরি কোস্ট পাবে তৃতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব।

এবারের আফ্রিকান নেশনস কাপ আসর ছিল ঘটনাবহুল এবং ইতিহাসের অন্যতম সেরা। নকআউটের একাধিক ম্যাচে স্টপেজ টাইমে গোল হয়ে মোড় ঘুরে যায়। কখনোবা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপ ঘটে। ২৪ দলের আসরে ৫০টি ম্যাচ শেষ হয়েছে। আজ ৫১তম ম্যাচের মধ্য দিয়ে শিরোপার নিষ্পত্তি ঘটবে।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে নাইজেরিয়া। আফ্রিকার সুপার ঈগলরা সেমিফাইনাল অবশ্য সহজে জেতেনি। নির্ধারিত ৯০ মিনিট অতিরিক্ত সময়ের খেলা ড্র হওয়ার পর টাইব্রেকারে নিষ্পত্তি ঘটে ম্যাচের।

স্বাগতিক আইভরি কোস্টের জন্য যাত্রাটা আরো নাটকীয়। গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হলে তারা কোচকেই বিদায় করে দেয়। এরপর ভাগ্যক্রমে নকআউটে উঠে তারা বিদায় করে দেয় বর্তমান চ্যাম্পিয়ন সেনেগালকে। এরপর শেষ আটে গিনি সেমিতে তারা হারায় ডিআর কঙ্গোকে। আজ ফাইনালে তাদের সামনে আফ্রিকার অন্যতম সেরা দল নাইজেরিয়া।

চলতি আসরে নিয়ে দ্বিতীয়বারের মতো দেখা হচ্ছে আইভরি কোস্ট নাইজেরিয়ার। গ্রুপ পর্বের লড়াইয়ে উইলিয়াম ট্রুস্ট-একংয়ের পেনাল্টি গোলে ভর করে জয়লাভ করে নাইজেরিয়া। ১৯৮০, ১৯৯৪ ২০১৩ সালে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে নাইজেরিয়া এবং ওই তিনটি আসরেই তাদের দেখা হয়েছে আইভরি কোস্টের সঙ্গে।

আফ্রিকান নেশনস কাপে আটবারের মুখোমুখিতে নাইজেরিয়া তিনবার আইভরি কোস্ট দুবার জিতেছে।

আজ ফাইনালেও টাইব্রেকারে শিরোপা নির্ধারণ হলে অবাক হওয়ার মতো কিছু ঘটবে না। সর্বশেষ ১২ আসরের মধ্যে ছয়টির শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকারে। সর্বশেষ ২০২১ সালের ফাইনালে মিসরের বিপক্ষে টাইব্রেকারে শেষ শটে গোল করে সেনেগালকে প্রথমবারের মতো শিরোপা এনে দেন সাদিও মানে।

২০১২ আসরের ফাইনালের কথা কেউ ভুলে যায়নি। সেবার ১৭ শটের টাইব্রেকারে আইভরি কোস্টকে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান চ্যাম্পিয়ন হয় জাম্বিয়া। তিন বছর পর টাইব্রেকারে ঘানাকে - গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে আইভরি কোস্ট। আইভরিয়ান গোলকিপার বৌবাকার ব্যারি প্রতিপক্ষের গোলকিপারের পেনাল্টি সেভ করার পর নিজে গোল করে দলের জয় নিশ্চিত করেন!

আরও