টেস্টে একশ ছক্কা মেরেছেন কয়জন খেলোয়াড়?

সবচেয়ে কম টেস্ট খেলে একশ ছক্কা মেরেছেন পন্ত। তিনি খেলছেন ক্যারিয়ারের ৫১তম টেস্ট।

টি-টোয়েন্টি ক্রিকেটের মতো অত ব্যাটিং মারমুখী ব্যাটিং টেস্টে দেখা যায় না। এই ফরম্যাটে হয়ে থাকে ব্যাটারের ধৈর্যের পরীক্ষা। তবে এই শতকে এসে টেস্টের ব্যাটিংয়ে এসেছে বড় পরিবর্তন। উইকেটে পড়ে থাকা কিংবা ম্যাচ ড্র করার মানসিকতা থেকে দলগুলো অনেকটাই বেরিয়ে এসেছে। তাইতো বেড়েছে বাউন্ডারি, ওভার বাউন্ডারির সংখ্যা, সেই সঙ্গে দলীয় সংগ্রহও বড় হচ্ছে।

আজই চতুর্থ খেলোয়াড় হিসেবে একশ ছক্কা মারার কীর্তি গড়লেন ভারতের ঋষভ পন্ত। গল টেস্টে আজ মঙ্গলবার চতুর্থ দিন তার ৬৯ বলে ৬৬ রান করে ভারতকে ১৯৩ রানের পুঁজি পায়। তাতে ভর করেই শ্রীলংকাকে ৩৭২ রানের টার্গেট দিতে সমর্থ হয় ভারত। এ ইনিংসে ৮ বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকান পন্ত। এর মধ্য দিয়ে বিশ্বে চতুর্থ ও প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে শততম ছক্কার কীর্তি গড়লেন তিনি।

টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস। তিনি ১২২ ম্যাচ খেলে ছক্কা মেরেছেন ১৩৮টি। ১০৭টি ছক্কা মেরে দুইয়ে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, যার কোচিংয়ে ইংল্যান্ড টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। ম্যাককালাম খেলেন ১০১ টেস্ট। এরপরেই স্টোকস। একশ ছক্কা মারা চতুর্থ খেলোয়াড়টি অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬ টেস্ট খেলে ১০০ ছক্কা মারেন তিনি। সবচেয়ে কম টেস্ট খেলে একশ ছক্কা মেরেছেন পন্ত। তিনি খেলছেন ক্যারিয়ারের ৫১তম টেস্ট।

৩৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে শ্রীলংকা। জয় থেকে এখনো ৩২৫ রান দূরে স্বাগতিকরা, আর ভারতের চাই ৬ উইকেট।

আরও