উইম্বলডন টেনিসের সেমিফাইনালে উঠেছেন ছেলেদের এককে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ইয়ান্নিক সিনার ও নারী এককের সেমিতে উঠেছেন যুক্তরাষ্ট্রের কোকো গাফ।
আজ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফকে ৭-৫, ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে হারান শীর্ষ বাছাই খেলোয়াড় সিনার, যিনি চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন। টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন জয়ের আশা জাগিয়েছেন। তিনি।
মেয়েদের এককে অল-আমেরিকান কোয়ার্টার ফাইনালে জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান কোকো গাফ। এর মধ্য দিয়ে মারিয়া শারাপোভার পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন তিনি। অল-ইংল্যান্ড ক্লাবে আগে ছয়বার অংশ নিয়ে কখনই চতুর্থ রাউন্ডের গন্ডি পার হতে পারেননি তিনি।
এরই মধ্যে বিদায় নিয়েছেন আরিনা সাবালেঙ্কা, ইগা শিয়ানতেক ও এলেনা রিবাকিনার মতো শীর্ষ তারকা। তাই এবার নারী এককে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে উইম্বলডন।