হারের পর ‘ভাইরাল’ ইঙ্গিত, নতুন বিতর্কে ক্রিস্টিয়ানো রোনালদো

যদি কোনো খেলোয়াড় রেফারির নিরপেক্ষতা বা সততা নিয়ে জনসমক্ষে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করেন, তবে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

ম্যাচের ৮৩ মিনিটে রোনালদোকে যখন তুলে নেয়া হয়, তখন তিনি ডাগআউটে বসে বিদ্রূপাত্মক হাসি হাসছিলেন। ক্যামেরায় ধরা পড়ে, তিনি হাত দিয়ে এমন একটি ভঙ্গি করছিলেন যা ফুটবল বিশ্বে সাধারণত ‘চুরি’ বা ‘ম্যাচ পাতানো’ বোঝাতে ব্যবহৃত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সৌদি প্রো লিগে আল হিলালের কাছে ৩–১ গোলে হারের পর বিতর্কের কেন্দ্রে ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে বেঞ্চে বসে তার করা একটি হাতের ইঙ্গিত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা অনেকেই দেখছেন রেফারিং নিয়ে কটাক্ষ হিসেবে। খবর মার্কা।

ম্যাচের শুরুতে ছিল আল নাসরের দাপট। প্রথমার্ধের শেষ দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলেই লিড নিয়েছিল তারা। কিন্তু বিরতির পর ম্যাচের চিত্রপট বদলে যায়। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে আল হিলাল। এর কিছুক্ষণ পরই আল নাসরের গোলরক্ষক নওয়াফ আল-আকিদি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রোনালদোর দল। সেই সুযোগে আরো দুটি গোল করে জয় নিশ্চিত করে আল হিলাল।

ম্যাচের ৮৩ মিনিটে রোনালদোকে যখন তুলে নেয়া হয়, তখন তিনি ডাগআউটে বসে বিদ্রূপাত্মক হাসি হাসছিলেন। ক্যামেরায় ধরা পড়ে, তিনি হাত দিয়ে এমন একটি ভঙ্গি করছিলেন যা ফুটবল বিশ্বে সাধারণত ‘চুরি’ বা ‘ম্যাচ পাতানো’ বোঝাতে ব্যবহৃত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

রোনালদোর এই আচরণকে অনেকেই রেফারিং কর্তৃপক্ষের প্রতি অসম্মান হিসেবে দেখছেন। সৌদি আরবের ফুটবল মহলে গুঞ্জন চলছে, মাঠের কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন তোলার কারণে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগিজ এই মহাতারকা। এর আগে একই ধরনের আচরণের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছিল।

বিইন স্পোর্টসের প্রতিবেদন বলছে, সৌদি আরব ফুটবল ফেডারেশনের 'ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কোড' অনুযায়ী, রোনালদোর এই ভঙ্গিটি 'আপত্তিকর আচরণ' এবং 'ম্যাচ কর্মকর্তাদের সততাকে প্রশ্নবিদ্ধ করা' বিভাগে পড়তে পারে। ফিফার নিয়মাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই ধারা অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় রেফারির নিরপেক্ষতা বা সততা নিয়ে জনসমক্ষে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করেন, তবে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এর ফলে বড় অঙ্কের জরিমানা ছাড়াও রোনালদোকে একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

সৌদি আরবে আসার পর থেকেই মাঠের আচরণ নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন সিআরসেভেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আল শাবাব সমর্থকদের 'মেসি' স্লোগানের জবাবে অশালীন অঙ্গভঙ্গি করে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানার শিকার হন তিনি। সেই বছরের এপ্রিলে সুপার কাপে আল হিলালের বিপক্ষেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় ‘অসদাচরণ’ করার দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

এই হারের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল আল নাসর। রোনালদোর সামনে এখন লিগ শিরোপার স্বপ্ন ফিকে হতে শুরু করেছে, যা তার মাঠের আচরণের মধ্য দিয়েও ফুটে উঠছে।

আরও