নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

জুয়াইরিয়ার ফিফটিতে নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। বাবেট্টে ডি লিডি ৪৫ বলে ৫০ রান করেন। মারুফা আক্তার ৩১ রানে ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি। জবাব দিতে নেমে জুয়াইরিয়া ফেরদৌসের ফিফটিতে ৫ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল বাংলাদেশ। আজ রোববার ইংল্যান্ডের বার্মিংহামে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল।

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। বাবেট্টে ডি লিডি ৪৫ বলে ৫০ রান করেন। মারুফা আক্তার ৩১ রানে ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি। জবাব দিতে নেমে জুয়াইরিয়া ফেরদৌসের ফিফটিতে ৫ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ।

৮৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার ৪৪ বলে ৫৬ রান যোগ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। জুয়াইরিয়া ৩৩ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫০ রান করেন। এছাড়া, শারমিন আক্তার ৩২ বলে ৩৭, দিলারা আক্তার ২৩ বলে ২৬ ও স্বর্ণা আক্তার ১৭ বলে ১৮ রান করেন।

জয় পেয়ে আনন্দিত জুয়াইরিয়া বলেন, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ ও প্রথম ম্যাচ। পিচ ফ্ল্যাট ছিল, আর টার্গেট ১৪০। কাজেই একজন ওপেনার হিসেবে আমি পাওয়ার প্লে কাজে লাগাতে চেয়েছি। অনুভুতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার জন্য বড় অর্জন। সব খেলোয়াড় ও কর্মকর্তা আমাকে সমর্থন জুগিয়েছেন। আমি নিজের সেরাটা দিতে চাইব।’

বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ ওয়ান-এ বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-টুতে লড়ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও শ্রীলংকা।

আরও