রিয়াদ সিজন কাপে সৌদি আরবের হয়ে লিওনেল মেসির
প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে নেতৃত্ব দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি
সপ্তাহে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
গতকাল সোমবার (১৬ জানুয়ারি) সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ)
প্রধান তুর্কি আল-শেখ টুইটারে এক ভিডিও পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল
স্টেডিয়ামে রিয়াদ সিজন কাপ অনুষ্ঠিত হবে। সৌদির পক্ষে আল-নসর ও আল-হিলাল ক্লাবের ১১
জন খেলোয়াড় নিয়ে টিম গঠন করা হয়েছে।
সম্প্রতি বার্ষিক ২১ কোটি ৪০ লাখ ডলারে আল-নসর
ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন ৩৭ বছর বয়সী তারকা রোনালদো। এরপর এবারই প্রথম তিনি দেশটির
হয়ে মাঠে নামতে যাচ্ছেন।
অন্যদিকে পিএসজিতে মেসির পাশাপাশি রয়েছে ব্রাজিলের
নেইমার ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
রোনালদোর টিমে আরো থাকছেন আল-হিলালের ম্যাথিউস
পেরেইরা ও অডিয়ন আইগালো এবং আল-নসরের আলভারো গনজালেস ও তালিস্কা।