বর্ষসেরা টি-২০ একাদশে মুস্তাফিজ, নেই ভারতের কেউ

‘আইসিসি মেনস টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার’ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। তবে একাদশে জায়গা হয়নি ভারতের কোনো ক্রিকেটারের।

আইসিসি মেনস টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ারপ্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। তবে একাদশে জায়গা হয়নি ভারতের কোনো ক্রিকেটারের।

২০২১ পঞ্জিকাবর্ষে ব্যাট, বল কিংবা অল-রাউন্ড পারফরম্যান্সে যারা সেরা নৈপুণ্য দেখিয়েছেন, তাদের নিয়েই বছরের সেরা গঠন করে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি আজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একাদশের নাম প্রকাশ করে।

দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের জস বাটলার ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে। গত বছরজুড়ে ব্যাট হাতে রানের ফুলকি ছোটানো রিজওয়ানকে রাখা হয়েছে উইকেটরক্ষক হিসেবেও। ওয়ানডাউনে রাখা হয়েছে পাক অধিনায়ক বাবর আজমকে। আইসিসি তাদের বছর সেরা একাদশের নেতৃত্বেও রেখেছেন বাবরকে। চারে ব্যাটিংয়ের জন্য রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করামকে। পাঁচে অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার মিচেল মার্শ ও ছয়ে প্রোটিয়া মারকুটে ব্যাটার ডেভিড মিলার খেলবেন। একাদশে আছেন দুই লেগ স্পিনার- শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। রাখা হয়েছে তিন পেস বোলার- অস্ট্রেলিয়ার জশ হ্যাজলেউড, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে।

বছরের সেরা টি-টোয়েন্টি একাদশ:

জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, অ্যাইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাবরাইজ শামসি, মুস্তাফিজুর রহমান, জশ হ্যাজলেউড, শাহিন শাহ আফ্রিদি।

আরও