◉ লাইভ

আবুধাবি টেস্ট

শেষ সেশনে ৪ উইকেট নিতে পারবে বাংলাদেশ?

৪ উইকেটে ২০৩ রান তুলে লাঞ্চে যায় রহমত শাহর দল। দুই সেশনে তাদের প্রয়োজন আরো ২৭৬ রান, বাংলাদেশকে জিততে হলে তুলে নিতে হবে ৬ উইকেট।

৪ আপডেট
  • ৭ মিনিট আগে

    আউট হাশমতউল্লাহ শহীদি

    মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে মিড অনে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন হাশমতউল্লাহ শহীদি। ফিরলেন ৩৬ রান করে। তার বিদায়ে ম্যাচে আবার বেশ খানিকটা এগিয়ে গেল বাংলাদেশ।

  • ৪৯ মিনিট আগে

    ইসমত ফিরলেন

    চতুর্থ ইনিংসে দারুন লড়াই করছে আফগানিস্তান। হাসমতউল্লাহ শহিদিকে আহত হয়ে মাঠ ছেড়ে যেতে হয়। তবে অন্য ব্যাটাররা বেশ ভালোভাবেই মোকাবেলা করছে বাংলাদেশের বোলারদের।

    বিশেষ করে ওপেনার সেদিকুল্লাহ অটল সেঞ্চুরি করে আফগানিস্তানকে বড় ধরনের স্বপ্ন দেখাচ্ছেন। ১৬৬ বল খেলে হাফ সেঞ্চুরি করার পর ২৭৭ বলে সেঞ্চুরি করেন ঘরে পৌঁছান তিনি। একদিনে সেদিকুল্লাহ অটল সেঞ্চুরি করলেন, অন্যদিকে তার সঙ্গে ৪০ রানের জুটি গড়া ইসমত আলকমে আউট করেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৬০ বল খেলে মাত্র ৪ রান করেছেন ইসমত।

  • ১ ঘণ্টা আগে

    ৪৫তম বলে প্রথম রান নিয়েছেন ইসমত আলম

    প্রথম ৪৪ বল খেলে কোনো রান করেননি ইসমত আলম। ৪৫তম মোকাবেলায় তিনি এক রান সংগ্রহ করেছেন। তিনি মূলত দারুণ সাপোর্ট দিয়ে যাচ্ছেন সাদিকুল্লাহ আতালকে। দুজন মিলে ১৬.৫ ওভারে যোগ করেছেন ৩১ রান। আফগানিস্তানের সংগ্রহ ছিল ৯৪ ওভারে ২৩৩/৪। জিততে আরো প্রয়োজন ২৪৬ রান, যদিও তারা ড্রয়ের জন্যই খেলছে।

  • ১ ঘণ্টা আগে

    ১২ ওভারে ১৩ রান করেছেন আতাল ও আলম

    আবুধাবি টেস্টে ড্রয়ের জন্য খেলছে আফগানিস্তান। সাদিকুল্লাহ আতাল ও ইসমত আলম ১২ ওভার খেলে মাত্র ১৩ রান যোগ করেছেন বোর্ডে। তারা দুজন লাঞ্চের পর ভীষণভাবে হতাশ করছেন নাজমুল হোসেন শান্তদের।

আবুধাবি টেস্টে আফগানিস্তানকে ৪৭৯ রানের বড় টার্গেট দেয়া বাংলাদেশ আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম ও শেষ দিন প্রথম সেশনে প্রতিপক্ষের মাত্র ১ উইকেট নিতে পেরেছে। ৪ উইকেটে ২০৩ রান তুলে লাঞ্চে যায় রহমত শাহর দল। দুই সেশনে তাদের প্রয়োজন আরো ২৭৬ রান, বাংলাদেশকে জিততে হলে তুলে নিতে হবে ৬ উইকেট।

গতকাল চতুর্থ দিন লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। তাতে আফগানরা পড়ে বড় টার্গেটের সামনে। এই রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৩২ রান তুলে চতুর্থ দিন মাঠ ছাড়ে।

আজ প্রথম সেশনে ১৯ রান দিয়ে দিন শুরু করা শহিদুল্লাহ এক রান যোগ করে রিটায়ার্ড হার্ট হয়ে যান। এরপর ইব্রাহিম আলিখিলকে নিয়ে ১৪৭ বলে ৬৬ রান যোগ করেন সাদিকুল্লাহ আতাল। ৭৮তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৩৩ রানে এবাদত হোসেনের শিকার হন আলিখিল।

আরও