টি-টোয়েন্টি সিরিজ

নিউজিল্যান্ডের মাঠে ২-০তে এগিয়ে গেল ভারত

১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১২ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত।

নিউজিল্যান্ডের মাঠে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত। গতকাল সকালে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে তিলক ভার্মার ঝড়ো ফিফটিতে ভর করে ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারীরা। মঙ্গলবার তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতের।

১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১২ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। এরপর ৩০ বলে ৬৯ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ে ভারতকে জেতান তিলক ও নিতিশ কুমার রেড্ডি। তিলক ২৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫১ এবং নিতিশ ১৩ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন। শেষ তিন ওভারে ৪৬ রানের প্রয়োজন ছিল। এ সমীকরণ মিলিয়েছেন দুজন।

এর আগে গ্লেন ফিলিপস (৪৩ বলে ৭০) ও বেভন জ্যাকবসের (৪৬ বলে ৫৮) ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। যদিও এ পুঁজি নিয়ে শক্তিশালী ভারতীয় ব্যাটিং ইউনিটকে আটকাতে পারেনি কিউই বোলিং ইউনিট। কিউই দলনায়ক মিচেল স্যান্টনার ৪ ওভারে ২১ রান খরচ করে ৪ উইকেট নেন। যদিও দলের হারে বিফলেই যায় তার বোলিং নৈপুণ্য।

এ মাঠে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ২২৬ রান তাড়া করে জিতেছিল ভারত, যা ছিল ভারতের রেকর্ড।

আরও