দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ এবারের উইম্বলডনে প্রথম রাউন্ডেই পড়েছিলেন কঠিন পরীক্ষায়। হারতে বসেছিলেন ইতালির ফ্যাবিও ফনিনির কাছে। যদিও শেষ পর্যন্ত অঘটন এড়াতে পেরেছেন তিনি। সোমবার রাতের এ ম্যাচে ইতালিয়ান তারকাকে তিনি হারান ৭-৫, ৬-৭ (৫-৭), ৬-৪, ২-৬, ৬-১ গেমে।
দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের অলিভিয়ার টারভেটের মুখোমুখি হবেন ২২ বছর বয়সী আলকারাজ। ২১ বছর বয়সী টারভেট অভিষেকেই জয় পান।
শেষ সেট চলার সময় রোদের মধ্যে বসে খেলা দেখা এক দর্শক অসুস্থ হয়ে পড়েন। এ সময় ঠাণ্ডা পানির বোতল নিয়ে ছুটে যান আলকারাজ। এ ঘটনায় ১৫ মিনিট বন্ধ তাকে খেলা। এরপর যখন খেলা শুরু হয় তখন দাপটে শেষ সেট জিতে নেন আলকারাজ।
এদিকে, নারী এককে অল-ব্রিটিশ লড়াইয়ে মিমি জুকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু।