আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। রোববার রাতে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়ে সিটির সঙ্গে ব্যবধান কমিয়ে এসেছে আর্সেনাল। ৭ ম্যাচে সিটির সংগ্রহ ২১ পয়েন্ট, গানারদের ১৮।
নটিংহ্যামের জমাট রক্ষণের কারণে বারবার গোলবঞ্চিত হয় আর্সেনাল। অবশেষে ৮০ মিনিটে ননি মাদুয়েকের গোলে ডেডলক ভাঙে। ডেক্লান রাইসের পাস থেকে গোলটি করেন তিনি।
এ দিন লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। ৩৫ মিনিটে ব্রায়ান এমবুয়েমো গোল করলেও ৫১ মিনিটে সেই গোল পরিশোধ করেন ডমিনিক কালভার্ট-লুইন।
৭ ম্যাচের মধ্যে চারটিতেই ড্র করেছে ম্যানইউ, তাদের জয় মাত্র একটি। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে মাইকেল ক্যারিকের দল।