বাজে সূচনাতেও উদ্বিগ্ন নন পিএসজি কোচ

নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন পিএসজি। অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করলেও এরপর লঁসের বিপক্ষে ফরাসি সুপার কাপে হেরে যায় লুইস এনরিকের দল।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শুক্রবার রাতে মোনাকোর বিপক্ষে ১-২ গোলে হেরে বসেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), যারা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নও। নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচে রেন ও লিলের মাঠে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করতে সমর্থ হয় পিএসজি। এবার হেরেই গেল দলটি।

নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন পিএসজি। অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করলেও এরপর লঁসের বিপক্ষে ফরাসি সুপার কাপে হেরে যায় লুইস এনরিকের দল। ২০১৩-১৪ মৌসুমের পর এমন বাজে সূচনা আর হয়নি তাদের। এর পরও আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না এনরিকে। বার্সেলোনার সাবেক এ কোচ বলেন, ‘যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের মাত্রই শুরু। এখনো আমরা আমাদের সেরা ফর্মে নেই, কিন্তু এ ম্যাচে জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। তবে এটাই ফুটবল, কখনো কখনো এটা খুব বাজে। তবে ম্যাচে অনেক ইতিবাচক দিকও দেখেছি। প্রত্যাশিত গোলের হিসাব আমাদের পক্ষেই আছে। এ পরাজয় আমি কীভাবে ব্যাখ্যা করব? ফুটবল কখনো কখনো এ রকমই ব্যাখ্যাতীত। ছেলেদের মানসিকতার দিকটি তুলে ধরতে চাই আমি। এবারের লিগ দারুণ রোমাঞ্চকর হবে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের।’ ইএসপিএন

আরও