অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরল ক্রিকেট দল

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউইনে প্রথম টেস্ট জিতে ইতিহাত গড়ে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার মাঠে এই প্রথম টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। পরে তারা ম্যাকাই টেস্ট হেরে গেলেও সিরিজটা ১-১-এ ড্র হয়।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটাররা শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে নামার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছে জানান।

এ সফরটি টাইগারদের জন্য ছিল ঐতিহাসিক। ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউইনে প্রথম টেস্ট জিতে ইতিহাত গড়ে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার মাঠে এই প্রথম টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। পরে তারা ম্যাকাই টেস্ট হেরে গেলেও সিরিজটা ১-১-এ ড্র হয়।

ডারউইন টেস্টে হাসান মাহমুদ নেন ৬ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট। এছাড়া, সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখেন তানজিদ হাসান তামিম। যদিও ম্যাকাই টেস্টে মিচেল স্টার্কদের গতির কাছে উড়ে যায় টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন।

আরও