রেস থেকে সরে গেলেন জিলিয়াকাস

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ফিনিশ ব্যবসায়ী টমাস জিলিয়াকাস। যদিও শেষ মুহূর্তে একে গোটা বিডিং প্রক্রিয়াকে ‘‌উপহাস’ আখ্যা দিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ফিনিশ ব্যবসায়ী টমাস জিলিয়াকাস। যদিও শেষ মুহূর্তে একে গোটা বিডিং প্রক্রিয়াকে ‘‌উপহাস’ আখ্যা দিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন। 

জিলিয়াকাস মূলত ক্লাবটির অর্ধেক কেনার প্রস্তাব করেন, বাকি অর্ধেকের মালিক থাকবে সমর্থকরা। তিনি দ্বিতীয় রাউন্ডে এ প্রস্তাব দেন। কিন্তু ম্যানইউর মালিকপক্ষ গ্লেজার পরিবারের পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংক দ্য রেইন গ্রুপ এক ঘোষণায় বলেছে, আগ্রহী প্রার্থীদের কাছ থেকে তারা তৃতীয় প্রস্তাব আশা করছেন।

এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ম্যানইউর জন্য ৬০০ কোটি পাউন্ড চায় গ্লেজার পরিবার। পাশাপাশি এও বলা হচ্ছে, গ্লেজার পরিবার আসলেই ক্লাবটি বিক্রি করবে কিনা, সেটি নিশ্চিত নয়। 

জিলিয়াকাস বলেন, ‘‌আমি তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ করছি না। বিক্রির প্রক্রিয়াটা পুরোপুরি উপহাস মনে হচ্ছে আমার কাছে। গ্লেজার পরিবার তো মনে হয়, ক্লাব থেকে ৬০০ কোটি পাউন্ড চায়।’

কাতারি ব্যাংকার শেখ জসিম ও ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফের পর তৃতীয় ব্যক্তি হিসেবে ম্যানইউ কেনার প্রস্তাব দিয়েছেন জিলিয়াকাস। অবশ্য ইএসপিএন দাবি করছে, আরো পাঁচটি আগ্রহী প্রার্থী রয়েছে, যারা রেইন গ্রুপের সঙ্গে কথা বলছে। এপ্রিলের মধ্যেই তৃতীয় রাউন্ডে দামের প্রস্তাব জমাদানের অনুরোধ করা হয়েছে। 

জিলিয়াকাস বলেন, ‘‌তিনটি প্রস্তাবই গুরুত্বপূর্ণ; শেখ জসিম, জিম র‍্যাটক্লিফ ও আমি। উচিত হলো আমাদের তিনজনের সঙ্গে কথা বলা, প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞাসা করার প্রয়োজন দেখি না।’

জিলিয়াকাস আরো বলেন, ‘‌আমি মনে করি গ্লেজার ভাইদের কেউ কেউ এটি বিক্রি করতে চায় না, আবার অন্যরা এটি বিক্রি করতে চান, তবে দাম হতে হবে ৬০০ কোটি পাউন্ড।’

২০০৫ সালে প্রায় ৮০ কোটি পাউন্ড বিনিয়োগ করে ম্যানইউর স্বত্ব পান ম্যালকম গ্লেজার। মাঝের এ ১৮ বছরে ক্লাবটির আর্থিক মূল্য বেড়েছে। ইএসপিএন বলছে, যুক্তরাষ্ট্রের এনএফএল দল ওয়াশিংটন কমান্ডার্স যদি ৫৬০ কোটি পাউন্ডে বিক্রি হয়, তবে ম্যানইউর দাম আরো বেশি হতে পারে। 

ইংলিশ প্রিমিয়ার লিগ ইংল্যান্ডের ঐতিহ্যবহুল ক্লাব, যা ২০ বার লিগ শিরোপা ও তিনবার ইউরোপিয়ান মুকুট জিতেছে। এছাড়া এফএ কাপ ১২ বার, কমিউনিটি শিল্ড ২১ বারসহ অসংখ্য শিরোপা জয়ের গৌরব দেখিয়েছে রেড ডেভিলরা। ম্যানইউর বর্তমান অজনপ্রিয় মালিক গত নভেম্বরে জানায়, তারা ক্লাবটি পরিচালনা নিয়ে স্ট্র্যাটেজিক রিভিউ করছেন এবং একটি অপশন হলো এটি বিক্রি করে দেয়া। সেই থেকে বিক্রির প্রক্রিয়া শুরু।

কাতারি গ্রুপ ৫০০ কোটি পাউন্ড দাম প্রস্তাব করে পুরো মালিকানা চায়। আর ছোটবেলা থেকে ম্যানইউর সমর্থক র‍্যাটক্লিফ ক্লাবটির ৬৯ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব করেছেন। ইএসপিএন।

আরও