৩২ দেশের ৮৩২ ফুটবলারের দেড়শই ভিনদেশী!

চারটি দলে বিদেশে জন্ম নেয়া বা বিদেশে শিকড় রয়েছে এমন ফুটবলার নেই। আফ্রিকার বিভিন্ন দেশে জন্ম হওয়া ৫০ জনের বেশি ফুটবলার খেলবেন অন্য ১১টি দেশের জার্সি গায়ে।

চারটি দলে বিদেশে জন্ম নেয়া বা বিদেশে শিকড় রয়েছে এমন ফুটবলার নেই। আফ্রিকার বিভিন্ন দেশে জন্ম হওয়া ৫০ জনের বেশি ফুটবলার খেলবেন অন্য ১১টি দেশের জার্সি গায়ে।

আজ শুরু কাতার বিশ্বকাপ। আসরে অংশ নিচ্ছে ৩২টি দেশ। প্রতি দলে রয়েছেন ২৬ জন করে ফুটবলার। সব মিলিয়ে সর্বোচ্চ ৮৩২ জন ফুটবলার এবারের বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন। তাদের মধ্যে প্রায় ১৫০ জন ফুটবলার নিজেদের মাতৃভূমি বা জন্মভূমির হয়ে খেলছেন না। খেলছেন ভিনদেশের হয়ে! বিশ্বকাপে অংশগ্রহণকারী মাত্র চারটি দলে কোনো অন্য দেশে জন্মগ্রহণ করা বা অন্য দেশ থেকে আসা ফুটবলার নেই। সেই দেশগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া সৌদি আরব। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের ১২ ফুটবলারেরই জন্ম অন্য দেশে অথবা তাদের শিকড় অন্য দেশে। অতীতে বিভিন্ন কারণে তারা বা তাদের পরিবার জন্মভূমি ছেড়ে চলে যান ফ্রান্সে। যেমন এডুয়ার্ডো কামাভিঙ্গা। রিয়েল মাদ্রিদের মিডফিল্ডারের জন্ম অ্যাঙ্গোলার কাবিন্দা অঞ্চলের এক শরণার্থী শিবিরে। কাবিন্দার সঙ্গে অ্যাঙ্গোলার বাকি ভূখণ্ডের সরাসরি যোগাযোগ নেই। মাঝে রয়েছে কঙ্গোর শরু ভূখণ্ড। আলাদা দেশের দাবিতে ২৭ বছর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালায় কাবিন্দা। সেই সময়ই জন্ম এডুয়ার্ডোর। দুই বছরের এডুয়ার্ডোকে নিয়ে তার বাবা-মা আশ্রয় নিয়েছিলেন ফ্রান্সে। পরে তারা ইউরোপের দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন।

এডুয়ার্ডোর মতোই ফ্রান্সের মোট ১২ ফুটবলারের জন্ম আফ্রিকার কোনো দেশে।

আরও