কিউইদের বিপক্ষে প্রথম টি-২০ জয়ে ইতিহাস টাইগারদের

৭ উইকেটের জয় নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতলেন টাইগাররা।

৬১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র সাত রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। দ্বিতীয় ওভারের প্রথম বলে এক রান করে ফেরেন নাঈম শেখ। পরের ওভারের পঞ্চম বলে ফেরেন লিটন দাস। তবে, সে ধাক্কা কাটিয়ে দলকে জয়ে মুখ দেখান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ উইকেটের জয় নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতলেন টাইগাররা।

আজ বুধবার বিকেলে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ১৬ দশমিক ৫ ওভারে সবকয়টি উইকেট হারায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বাধিক রান করেন টম লাথাম (১৮) ও হেনরি নিকোলাস (১৭)। বাংলাদেশের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও নাসুম আহমেদ ও সাইফউদ্দিন।

জবাবে সাকিব আল হাসানের ২৫ রানের ইনিংসে ভর করে পাঁচ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ দল। ব্যাট হাতে অপরাজিত থাকেন মুশফিক (১৬) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১৪)। কিউই দলের হয়ে একটি করে উইকেট নেন আজাজ পাটেল, রাচিন রবিন্দ্র এবং কোল ম্যাককোঞ্চি।

আরও