জিম্বাবুয়ের মাঠে একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হতে বসেছিল বাংলাদেশ। যদিও আজ শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটা ৭ উইকেটে জিতে নিয়ে সেই লজ্জা এড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সফরকারীরা ৭ উইকেটের জয় তুলে নেয় ৮৪ বল হাতে রেখে।
আগে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। শরিফুল ইসলাম ৪৪ রানে ৪টি, তাসকিন আহমেদ ৩২ রানে ২টি ও তানভীর ইসলাম ৩৭ রানে ২টি উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ৩১ রানে ১ উইকেট শিকার করেন। জিম্বাবুয়ের পক্ষে ওয়েসলে মাদেভেরে ৭৪ বলে ৭৫ ও ব্র্যাড ইভান্স ৪৩ বলে ৫০ রান করেন।
জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম ১০১ বলে ৯৪ ও সৌম্য সরকার ৮২ বলে ৬৯ রান করেন। ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৯৪ রান করে ম্যাচসেরা হয়েছেন তানজিদ।
এবার বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। বুধবার প্রথম ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।