আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন: তামিম

ক্ষুব্ধ তামিম বলেন, 'যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা কোন দিক থেকেই মানায় না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ সকাল ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি। তামিম ছাড়াও আরও ১৪ জন হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রার্থিতা প্রত্যাহার করে বিসিবি ছাড়ার আগে গণমাধ্যমকে তামিম বলেন, 'আপনারা বলেন ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে হবে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশন ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।'

তার আগে বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক বলেন, 'আপনারা জানেন যে, আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে, আমাকে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে, ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।'

ক্ষুব্ধ তামিম বলেন, 'যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। আমি নিশ্চিত, যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা নমিনেশন প্রত্যাহার করেছেন, তাদের নামগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে, তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোটব্যাংকও খুব শক্ত। এটা হলো আমাদের একটা প্রতিবাদ।'

তিনি বলেন, 'এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। এখানে ধরেন বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে। বাট এন্ড অব দ্য ডে, আমার কাছে মনে হয় আমরা কোনো দিক থেকেই এই নোংরামির অংশ হতে পারব না।'

আরও