লা লিগা

অলমোর জোড়া গোলে জয়, জন্মদিনে শীর্ষে বার্সেলোনা

ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে লিগ ম্যাচ— উপলক্ষ রাঙানোর জন্য জয় ছাড়া কোনো বিকল্প থাকার সুযোগই নেই। তবে প্রথম মিনিটেই আলাভেসের হয়ে পাবলো ইবানেজ গোল করে স্বাগতিকদের কিছুটা চাপে ফেলেন।

২৯ নভেম্বর, ১৮৯৯। কাতালুনিয়ার শহর বার্সেলোনায় সেদিন জন্ম হয়েছিল বার্সেলোনা নামক ক্লাবটির। ১২৬ বছর পর ঠিক এইদিনেই দারুণ এক জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল হান্সি ফ্লিকের দল। দানি অলমোর জোড়া গোলের সঙ্গে লাইনে ইয়ামালের লক্ষ্যভেদে আলাভেজকে ৩-১ গোলে হারিয়েছে ব্লাউগ্রানারা।

ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে লিগ ম্যাচ— উপলক্ষ রাঙানোর জন্য জয় ছাড়া কোনো বিকল্প থাকার সুযোগই নেই। তবে প্রথম মিনিটেই আলাভেসের হয়ে পাবলো ইবানেজ গোল করে স্বাগতিকদের কিছুটা চাপে ফেলেন।

তবে এই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফেরে ব্লাউগ্রানারা। মাত্র সাত মিনিট পরই সমতায় ফেরে দল। দলে ফেরা রাফিনিয়ার দারুণ পাস থেকে ডি-বক্সের ভেতর ফার্স্ট টাচে শক্তিশালী ফিনিশে বল জালে জড়ান তরুণ তারকা লামিনে ইয়ামাল।

২৬তম মিনিটে আবারো গোল আসে। এবারও গোলের কারিগর রাফিনিয়া। তার পাস থেকে ডি-বক্সের ভেতর নিখুঁত কার্লিং শটে বল জালে পাঠান দানি অলমো। ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বার্সেলোনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি টাইমে, ইয়ামালের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাসের মাধ্যমে ব্যবধান বাড়ান দানি অলমো। ইয়ামালের থ্রু-বল পেয়ে তিনি ঠাণ্ডা মাথায় আলাভেসের জালে বল জড়িয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে উঠে এলো। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ (৩২ পয়েন্ট)।

আরও