আর্জেন্টিনা ৭-০ বুরকিনা ফাসো

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার গোল উৎসব

২০৭ ম্যাচে ১২৫ গোল করা মেসি মঙ্গলবার শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে মাঠে নামবেন।

বুয়েনস এইরেসে মঙ্গলবার রাতে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে বিদায় জানাবে আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে আলবিসেলেস্তেরা। গতকাল বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৭-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল আর্জেন্টিনা।

২০৭ ম্যাচে ১২৫ গোল করা মেসি মঙ্গলবার শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে মাঠে নামবেন। ৩৯ বছর বয়সী কিংবদন্তি ফুটবলারকে নিয়ে স্কালোনি বলেন, ‘আমি মনে করি, মঙ্গলবারের ম্যাচটি প্রত্যেকের জন্য, এমনকি লিওর জন্যও অত্যন্ত আবেগের হতে চলেছে। এটা হতে চলেছে অবিস্মরণীয় একটি দিন। এটা হবে তার ও তার সতীর্থদের দিন। আমি এ দিনটি উপভোগ করতে পারব বলে কৃতজ্ঞ। কল্পনা করুন, যদি পাঁচটা মনুমেন্টাল স্টেডিয়াম থাকত, তবে সবগুলো পরিপূর্ণ হয়ে যেত।’

আরও