ইংলিশ প্রিমিয়ার লিগ

পয়েন্ট ব্যবধান কমিয়ে আর্সেনালকে চাপে রাখল সিটি

চাপে থাকা ম্যানসিটি শনিবার ঘরের মাঠে প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি। যদিও দ্বিতীয়ার্ধে তিনটি গোল আদায় করে নিতে সমর্থ হয় তারা। ৬০ মিনিটে জেরেমি ডকু, ৭৫ মিনিটে আর্লিং হালান্ড ও যোগ করা সময়ে ওমর মারমুশ গোল করলে সিটিজেনদের জয় নিশ্চিত হয়ে যায়।

২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করা আর্সেনাল ৫ পয়েন্টে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটির চেয়ে। শনিবার রাতে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে পেপ গার্দিওলার দল। দুই দলের মধ্যে এখন দুই পয়েন্টের ব্যবধান।

চাপে থাকা ম্যানসিটি শনিবার ঘরের মাঠে প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি। যদিও দ্বিতীয়ার্ধে তিনটি গোল আদায় করে নিতে সমর্থ হয় তারা। ৬০ মিনিটে জেরেমি ডকু, ৭৫ মিনিটে আর্লিং হালান্ড ও যোগ করা সময়ে ওমর মারমুশ গোল করলে সিটিজেনদের জয় নিশ্চিত হয়ে যায়।

৩৫ রাউন্ড শেষে আর্সেনালের পয়েন্ট ৭৬, সমান ম্যাচে ম্যানসিটির ঝুলিতে ৭৪ পয়েন্ট। এ অবস্থায় আর্সেনালের সম্ভাবনাই বেশি। নিজেদের পরের তিনটি ম্যাচ জিতলেই ২২ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বাদ পাবে আর্সেনাল। তারা কোনো ম্যাচে হারলে কিংবা ড্র করলেই কেবল সিটির সম্ভাবনা তৈরি হবে।

আজ রোববার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের মুখোমুখি আর্সেনাল। অবনমন ঝুঁকি থাকায় ওয়েস্ট হ্যামও জিততে মরিয়া, আবার শিরোপার জন্য জিততে মরিয়া হয়ে খেলবে আর্সেনাল। ফলে আজকের ম্যাচটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এরপর ১৮ মে হোম ম্যাচে বার্নলির বিপক্ষে ও ২৪ মে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে গানাররা। ম্যানসিটির পরের তিনটি ক্রিস্টাল প্যালেস (১৩ মে), বোর্নমাউথ (১৯ মে) ও অ্যাস্টন ভিলার বিপক্ষে (২৪ মে)।

আরও