সিলেট টেস্ট

হৃদয়কে আউটই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের ৩০ রানের লিড

তিন টেস্টের ক্যারিয়ারে এটাই হৃদয়ের সর্বোচ্চ ইনিংস। এর আগে ৪২ রান করেছিলেন মিরপুর টেস্টে। তার টেস্ট অভিষেক এ বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

১২ আপডেট
  • ১ ঘণ্টা আগে

    ২৩ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

    বাংলাদেশের ৩৮৬ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে ২৩ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিন মাঠ ছেড়েছে বাংলাদেশ।

  • ২ ঘণ্টা আগে

    বাংলাদেশ ৩৮৬

    চোটের কারণে সাদমান ইসলাম ব্যাটিং করতে পারেননি। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট একজন কম নিয়ে। নবম ব্যাটার হিসেবে দলীয় ৩৮৬ রানে তাসকিন আহমেদ আউট হয়ে গেলে সেখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ফলে, ২৪২ রানে অপরাজিত থাকেন হৃদয়। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা।

  • ২ ঘণ্টা আগে

    লিড পেল বাংলাদেশ

    ১৮৪ রানে ৭ম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তখনও ১৭২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। ফলে বড় লিডের পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তা হতে দেননি তাওহিদ হৃদয়। রীতিমতো একক প্রচেষ্টায় বাংলাদেশকে লিড এনে দিলেন এ ব্যাটার। তার ডাবল সেঞ্চুরিতে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের টপকে গেছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৭৬ রান। বাংলাদেশের লিড এখন ২০ রানের।

  • ২ ঘণ্টা আগে

    হৃদয়ের বীরত্বে লিড নিল বাংলাদেশ

    ডাবল সেঞ্চুরি করেই থামেননি তাওহীদ হৃদয়। তিনি দুর্দান্ত লড়াই করে দলকে লিড এনে দিয়েছেন। ৮ উইকেটে ৩৭৩ রান তুলে নিয়ে ১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হৃদয় ২২৫ রানে ও তাসকিন ৮ রানে ব্যাট করছিলেন।

  • ২ ঘণ্টা আগে

    লিড নেয়ার কাছাকাছি বাংলাদেশ

    বাংলাদেশ দল ২২ রানে ২ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামের তাওহীদ। অভিষেকের পর প্রথম চার ইনিংস থেকে ৫৪ রান করা এই ব্যাটার তৃতীয় টেস্টে ইতিহাস গড়লেন। দলকে টেনে তোলার পাশাপাশি নিজেও পৌঁছে গেলেন দারুণ এক মাইলফলকে। ১০১ ওভারশেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৪০ রান। ১৬ রান করলেই ওয়েস্ট ইন্ডিজকে ছুঁয়ে ফেলবে বাংলাদেশ।

  • ৩ ঘণ্টা আগে

    বাংলাদেশের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি

    মুশফিকুর রহিম (৩টি), সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। সব মিলে, এটা দেশের হয়ে ষষ্ঠ ডাবল সেঞ্চুরি।

  • ৩ ঘণ্টা আগে

    ডাবল সেঞ্চুরি করতে পারবেন হৃদয়?

    বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির হাতছানি তাওহীদ হৃদয়ের সামনে। তিনি ১৮০ রানে ব্যাট করছেন। এর আগে মুশফিকুর রহিম (৩টি), সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন।

  • ৩ ঘণ্টা আগে

    ৯০তম ওভারে বাংলাদেশের তিনশ রান

    ৯০তম ওভারের পঞ্চম বলে তিনশ রান ছুঁয়েছে বাংলাদেশ। তাইজুল ২২ রান করে বিদায় নেয়ার পর হৃদয়ের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। হৃদয় ১৭৫ ও তাসকিন শূন্য রানে ব্যাট করছিলেন।

  • ৩ ঘণ্টা আগে

    তাইজুল আউট, ১১৭ রানে ভাঙল জুটি

    তাওহীদ হৃদয় ও তাইজুল ইসলামের ১১৭ রানের দুর্দান্ত জুটি ভাঙল এবার। জোমেল ওয়ারিক্যানের বলে তাইজুলকে স্টাম্পিং করেন উইকেটকিপার আমির জাঙ্গু। ৫৬ বলে ৩ বাউন্ডারিতে ২২ রান করেন তাইজুল।

  • ৪ ঘণ্টা আগে

    তাইজুলকে নিয়ে হৃদয়ের শতরানের জুটি

    বাংলাদেশ দল ৭ উইকেট হারানোর পর স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে একশ রানের পার্টনারশিপ গড়ার কৃতিত্ব দেখান তাওহীদ হৃদয়। দৃজনের কৃতিত্বে স্বাগতিক দলের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৮৭ রান। তখনো ক্যারিবীয়দের চেয়ে ৬৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

  • ৫ ঘণ্টা আগে

    বাংলাদেশের আড়াইশ রান

    সিলেট টেস্টে প্রথম ইনিংসে আড়াইশ রান তুলেছে বাংলাদেশ। জেইডেন সিলসের করা ৮১তম ওভার থেকে তাইজুল ও হৃদয় ৬ রান তুলে নিয়ে আড়াইশ পূর্ণ করেন।

  • ৫ ঘণ্টা আগে

    হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

    বাংলাদেশ জাতীয় দলে তিন ফরম্যাটেই ভরসার নাম হয়ে ওঠা তাওহীদ হৃদয়ের টেস্ট যাত্রা এ বছরেই। জুন মাসে টেস্ট অভিষেক হয় হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। তৃতীয় টেস্টে এসে পেলেন প্রথম সেঞ্চুরির দেখা। এর আগে সর্বোচ্চ ৪২ রান করেছিলেন ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুর টেস্টে।

সিলেট টেস্টে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনেই হারিয়ে ফেলে ৪টি উইকেট। স্বাগতিকরা লাঞ্চে যায় ৭ উইকেটে ২০৫ রান নিয়ে। প্রথম সেশনে ক্যারিবীয় স্পিনের রাজত্ব যেমন চলছিল, তেমনি তাদের সামনে মূর্তিমান আতঙ্ক হয়ে বীরদর্পে লড়ে যাচ্ছিলেন তাওহীদ হৃদয়। লাঞ্চের পরেও তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। ১৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করে এখন ছুটছেন দেড়শ রানের দিকে। দলের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৪৩ রান। হৃদয় ১৩৬ ও তাইজুল ইসলাম ৩ রানে ব্যাট করছিলেন।

তিন টেস্টের ক্যারিয়ারে এটাই হৃদয়ের সর্বোচ্চ ইনিংস। এর আগে ৪২ রান করেছিলেন মিরপুর টেস্টে। তার টেস্ট অভিষেক এ বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

এর আগে প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯০ রানে ৬ উইকেট নেন বাংলাদেশের পেস বোলার হাসান মাহমুদ।

এরপর রাজত্ব করছিল ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান ও রোস্টজন চেজ। আজ বাংলাদেশের পতন হওয়া ৪টি উইকেটই নেন এ দুই স্পিনার। মিরপুর টেস্টে তাদের কাছেই হেরেছিল বাংলাদেশ।

ঢাকায় প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আরও