সিলেট টেস্টে সাদমানের জায়গায় জাকির হাসান

সাদমানের জায়গায় স্কোয়াডে ডাক পেলেন বামহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী জাকির সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে।

বুকের চোটে পড়ে সিলেট টেস্ট থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় ডাক পেয়েছেন জাকির হাসান। আজ বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘মিরপুরে প্রথম টেস্টে খেলার সময় ক্যাচ নিতে গেলে বুকে আঘাত পান সাদমান। দুর্ভাগ্যজনকভাবে ওই চোটের কারণে তার দ্বিতীয় টেস্টে খেলা হবে না।’

সাদমানের জায়গায় স্কোয়াডে ডাক পেলেন বামহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী জাকির সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে।

এছাড়া, মিরপুর টেস্টের দলটি অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও অমিত হাসান।

আরও