ডারউইন টেস্ট

জয়ের স্বপ্ন নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অজিদের ৪ উইকেট তুলে নেন হাসান মাহমুদ, তাইজুল ইসলামরা। ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি বিপদে হাল ধরে ১৫.৪ ওভার লড়াই করে ৩৯ রানের জুটি গড়ে দিন পার করলেও জয়ের আশা এখনো আছে বাংলাদেশ দলের।

১ আপডেট
  • ১৫ আগস্ট, ২০২৬

    শান্তদের পথের কাঁটা এখন গ্রিন ও ক্যারি

    ১২২ রানে চতুর্থ উইকেট তুলে নেয়ার পর জয়ের আশা করছে বাংলাদেশ। যদিও নাজমুল হোসেন শান্তদের পথের কাঁটা হয়ে আছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দুজন ১০ ওভার খেলে ২৩ রান যোগ করেছেন বোর্ডে। ৪৭ ওভারশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৪৫ রান। বাংলাদেশ এখনো এগিয়ে রয়েছে ৮৩ রানে।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অজিদের ৪ উইকেট তুলে নেন হাসান মাহমুদ, তাইজুল ইসলামরা। ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি বিপদে হাল ধরে ১৫.৪ ওভার লড়াই করে ৩৯ রানের জুটি গড়ে দিন পার করলেও জয়ের আশা এখনো আছে বাংলাদেশ দলের। অজিরা তৃতীয় দিন শেষ করে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ এখনো এগিয়ে ৬৭ রানে।

এর আগে জস হ্যাজেলউডের আগ্রাসী বোলিংয়ের মুখে আজ শনিবার তৃতীয় দিন সকালে ৪২৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ১৫৪ বলে ৬৫ রান করেছেন।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ দুর্দান্ত সূচনা এনে দেন বাংলাদেশকে। তিনি দলীয় ৪ রানে জ্যাক ওয়েদারাল্ড ও ৩৭ রানে ট্রাভিস হেডকে বোল্ড করেন। ২০তম ওভারে মার্নাস লাবুশেনকে বোল্ড করে সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। চতুর্থ আঘাত হানেন মিরাজ। রিটার্ন ক্যাচ নিয়ে ডেঞ্জারম্যান স্টিফেন স্মিথকে সাজঘরে ফেরান তিনি। আউট হওয়ার আগে ক্যামেরন গ্রিনকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন স্মিথ (৪৪)। প্রথম ইনিংসে তিনি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান। এরপর তৃতীয় সেশনের দ্বিতীয়ার্ধ বাংলাদেশের বোলারদের হতাশ করেন গ্রিন ও ক্যারি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ১৯৮/১০ ও ১৬১/৪। বাংলাদেশ: ৪২৬/১০।—তৃতীয় দিন শেষে

আরও