জয়ের যোগ্য ছিলাম আমরা : মিসরের কোচ

হোসাম হাসানের অভিযোগ, মিসর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সিদ্ধান্ত ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটিও অকারণে বাতিল করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘জীবন কখনো কখনো বড় নির্মম।’

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পরও ১৩ মিনিটের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে চলমান ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে এ ম্যাচটিকে পাতানো ম্যাচ দাবি করেন মিসরের প্রধান কোচ হোসাম হোসেন। তিনি বলেন, জয়ের যোগ্য ছিলাম আমরা। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। ম্যাচের আগে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এর ফল আমাদের ভোগ করতে হয়েছে। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।’

হোসাম হাসানের অভিযোগ, মিসর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সিদ্ধান্ত ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটিও অকারণে বাতিল করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘জীবন কখনো কখনো বড় নির্মম।’

তিনি আরো বলেন, ‘কোনো সম্মান বা ফেয়ার প্লে ছিল না। আমরা চ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেলেছি এবং সব দিক থেকেই তাদের ছাপিয়ে গেছি। তবুও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছি।’

সবশেষে রেফারিং নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলেন হোসাম হাসান বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলবো। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।’ এরপর প্রশ্ন ছুঁড়ে দেন, ‘যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’

আরও