শুক্রবার অস্ট্রেলিয়ায় ওয়ানডে খেলতে নামছেন নিগাররা

অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নিগারদের। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ছয় বছর পর এবার অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে খেলতে নামছেন নিগার, নাহিদারা।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। আজ প্রথম ওয়ানডে।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজটা আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। গত এপ্রিলে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নিগারদের। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ছয় বছর পর এবার অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে খেলতে নামছেন নিগার, নাহিদারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় প্রধান কোচ ডেভিড হেম্প বলেন, ‘আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেই সাথে এখানকার উইকেটে অনুশীলনও করেছি। এখানে মানিয়ে নেয়া খেলোয়াড়দের জন্য কিছুটা চ্যালেঞ্জের ছিল। কারণ খেলোয়াড়রা যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, তার চেয়ে এখানকার উইকেটগুলো একটু বেশি গতি ও বাউন্স ছিল।’

কন্ডিশন ও উইকেট অপরিচিত হলেও ক্রিকেটাররা দ্রুতই মানিয়ে নিয়েছে বলে জানান হেম্প। তিনি বলেন, ‘খেলোয়াড়রা দারুণভাবে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। এই কন্ডিশনগুলো আমাদের জন্য নতুন ও ভিন্ন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রস্তুতির প্রথম চার-পাঁচ দিন আমাদের ভালো কেটেছে।’

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়ে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এমনকি টি-টোয়েন্টিতেও ছয়বারের দেখায় কোনো জয় পায়নি টাইগ্রেসরা।

আরও