১৫ বছরেই অধিনায়ক!

ধূমকেতুর মতো আবির্ভাব এ ক্রিকেটার এবার সংবাদ শিরোনাম অধিনায়ক হয়ে। মাত্র ১৫ বছর বয়সে তিনি বিহার রাজ্য দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।

বৈভব সূর্যবংশীর জন্মই যেন সব রেকর্ড চুরমার করে দেয়ার জন্য। ধূমকেতুর মতো আবির্ভাব এ ক্রিকেটার এবার সংবাদ শিরোনাম অধিনায়ক হয়ে। মাত্র ১৫ বছর বয়সে তিনি বিহার রাজ্য দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ২০ ওভারের প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি বিহারকে নেতৃত্ব দেবেন। অফিশিয়াল ম্যাচে এই প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করবেন সূর্যবংশী। যদিও এর আগে রঞ্জি ট্রফিতে তিনি বিহার রাজ্য দলের সহ-অধিনায়ক ও দুলিপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক ছিলেন। গত সেপ্টেম্বরে চেন্নাইতে দুলিপ ট্রফির ফাইনালে ইশান কিশান চোটে পড়ে মাঠের বাইরে চলে গেলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন সূর্যবংশী। ৬ নভেম্বর বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক প্যানেলের বৈঠকে অধিনায়ক হিসেবে সূর্যবংশীকে বেছে নেয়া হয়। এখানে বয়স নয়, পারফরম্যান্স আর নেতৃত্ব দেয়ার গুণাবলিকেই প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। ক্রিকইনফো

আরও