তবে তার বিশ্বাস, হালান্ড স্ট্রাইকারের সরবরাহ লাইন বন্ধ করতে পারলে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নও টিকে থাকবে। অ্যাস্টন ভিলায় খেলা মর্গান রজার্স বলেন, ‘তাদের আছে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এবং যখন সে মাঠে থাকে, যেকোনো কিছু ঘটতে পারে। আর্লিং যদি দুই গোল করে ম্যাচ জেতায়, তবে তাতে অবাক হওয়ার কিছু নেই। সে ক্যারিয়ারে এটা কত কত বার করেছে। সে এটা করেই চলেছে।’
হালান্ডকে থামানোর কৌশল নিয়ে রজার্স বলেন, ‘কেউ কি কখনো আর্লিং হালান্ডকে থামাতে পেরেছে? আমি নিশ্চিত নই যে কেউ পেরেছে কিনা, তবে আমরা চেষ্টা করব, কীভাবে তার দিকে বলের সাপ্লাই কমিয়ে দেয়া যায়। আসলে সে অবিশ্বাস্য এক খেলোয়াড়। তবে শুধু তাকে নিয়েই ভাবছি না, তাদের আরো ভালো খেলোয়াড় আছে।’ ইএসপিএন