২০২৫ সাল থেকে বড় পরিসরে হবে ক্লাব বিশ্বকাপ

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পথে। ১৮ ডিসেম্বর ফাইনাল শেষে পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। তবে সামনে আসছে ফুটবলের আরো এক বড় টুর্নামেন্ট। ২০২৫ সালে ৩২টি দল নিয়ে বিশাল পরিসরে আয়োজিত হবে ক্লাব বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দিয়েছেন এমন ঘোষণা।

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পথে। ১৮ ডিসেম্বর ফাইনাল শেষে পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। তবে সামনে আসছে ফুটবলের আরো এক বড় টুর্নামেন্ট। ২০২৫ সালে ৩২টি দল নিয়ে বিশাল পরিসরে আয়োজিত হবে ক্লাব বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দিয়েছেন এমন ঘোষণা। খবর ইএসপিএন।

এর মধ্যে ক্লাব বিশ্বকাপের ১৫টি আসর আয়োজিত হয়েছে। তবে তাতে প্রতিযোগী ক্লাব ছিল ৭টি করে। ফুটবলপ্রেমীদের উন্মাদনার কেন্দ্র হতে ব্যর্থ ওই টুর্নামেন্টকেই এবার বড় পরিসরে সাজাতে যাচ্ছে ফিফা। সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট বলেন, ২০২৫ সালে নতুন ফিফা ক্লাব বিশ্বকাপ হবে ৩২ দলের। তাতে এটাও বিশ্বকাপের মতোই টুর্নামেন্টে পরিণত হবে। ২০২৫ সালের ওই টুর্নামেন্ট সফল হলে তিন বছর পরপর আয়োজন করা হবে ক্লাব বিশ্বকাপ।

তবে ফিফার এ আয়োজনে চ্যাম্পিয়নস লিগের একক আধিপত্য খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা এতেও বেশ বড় অঙ্কের প্রাইজ মানির ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে ফিফার। হয়তো তাই ক্লাব বিশ্বকাপের বিষয়ে এখনো ইতিবাচক কোনো সংকেত দেয়নি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলো।

আরও