সিলেট টেস্ট

৫২ রানে এগিয়ে দিন শেষ করল বাংলাদেশ, মাহমুদুল ১৬৯ ও মুমিনুল ৮০ রানে অপরাজিত

গতকালের স্কোরের সঙ্গে ১৬ রান যোগ করে ২৮৬ রানে থামে আইরিশদের প্রথম ইনিংস। জবাবে শুভ সূচনা করেছেন বাংলাদেশের দুই ওপেনার শাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

৯ আপডেট
  • ১২ নভেম্বর, ২০২৫

    ছক্কা মেরে মুমিনুলের ফিফটি, লিড নিল বাংলাদেশ

    আগের ছয় ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৪৭। এর মাঝে ত্রিশের ঘর পার করেছিলেন আর মাত্র একবার। অফফর্মে থাকার পর মুমিনুল হকের আত্মবিশ্বাস বাড়াতে একটা ভালো ইনিংসের প্রয়োজন ছিল। আজ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ছক্কা মেরে ৭৫ বলে ২৩তম ফিফটি করলেন তিনি। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে তার শতক ছাড়ানো জুটিতে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডকে পেছনে ফেলেছে। ৭৭তম ওভারের তৃতীয় বলে মুমিনুল সিঙ্গেল নিলে লিড পায় স্বাগতিকরা। আইরিশরা প্রথম ইনিংসে ২৮৬ রান করেছিল।

  • ১২ নভেম্বর, ২০২৫

    সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

    ক্যারিয়ারের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মাটিতে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। সেটি ২০২২ সালের ২ এপ্রিল ডারবানে। দীর্ঘ সাড়ে ৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বলে আদায় করে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। চা-বিরতিতে যাওয়ার আগে ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। বিরতি থেকে ফিরে কোনো ভুল না করে আদায় করে নেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। জর্ডান নেইলের বাউন্সার থার্ড ম্যান দিয়ে চার মেরে ১৯০ বলে আদায় করে নেন সেঞ্চুরি।

  • ১২ নভেম্বর, ২০২৫

    সেঞ্চুরির করতে পারলেন না সাদমান

    সেঞ্চুরি মিস করলেন সাদমান। ফিরলেন ৮০ রান করে। বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাদমান। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আয়ারল্যান্ড। উইকেটে এসেছেন মুমিনুল হক।

  • ১২ নভেম্বর, ২০২৫

    ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ওপেনিং জুটি

    বাংলাদেশের হয়ে টেস্টে ২০১৫ সালের পর এটিই সর্বোচ্চ ওপেনিং জুটি। সবমিলিয়ে ওপেনিং জুটিতে টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ।

  • ১২ নভেম্বর, ২০২৫

    সেঞ্চুরির পথে দুই ওপেনার

  • ১২ নভেম্বর, ২০২৫

    টেস্ট ইতিহাসে ষষ্ঠ সেরা ওপেনিং জুটির রেকর্ড

    আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম এরই মধ্যে জুটিতে পার করে ফেলেছেন ১৫০ রান, ছুটছেন রেকর্ডের দিকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৫৭ রান। সাদমান ৭৭ আর জয় ৭৭রানে অপরাজিত আছেন। এরই মধ্যে বাংলাদেশের টেস্ট ইতিহাসে ষষ্ঠ সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়ে ফেলেছেন সাদমান-জয়। দেশসেরা ওপেনিং জুটিটি তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ৩১২ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এই জুটি গড়েছিলেন তারা।

  • ১২ নভেম্বর, ২০২৫

    ফিফটি পেলেন মাহমুদুলও

    সাদমানের পর ফিফটি করলেন মাহমুদুলও। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন এই ওপেনার। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ফেরেন। ফেরাটা মাহমুদুল রাঙালেন ফিফটি করে। টেস্ট ক্রিকেটে এটি তার পঞ্চম ফিফটি।

  • ১২ নভেম্বর, ২০২৫

    ওয়ানডে মেজাজে ফিফটি করলেন সাদমান

    ওয়ানডে মেজাজে ফিফটি করলেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। ৪৯ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। ৪৬ রানে ব্যাটিং করছেন মাহমুদুল।

  • ১২ নভেম্বর, ২০২৫

    ওয়ানডে মেজাজে উদ্বোধনী জুটিতে ৫০ পার বাংলাদেশের

    আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ভালোই সামলাচ্ছেন আইরিশ বোলারদের। খেলেছেন পুরোপুরি ওয়ানডে মেজাজে। দুজনে মিলে পার করেছেন ৫০ রানের উদ্বোধনী জুটি। এখন পর্যন্ত দুই ব্যাটারের ব্যাট থেকে ৪ এসেছে ৭টি ও ছক্কা ২টি। সাদমান চার মেরেছেন ৩টি আর জয় ৪টি চার মেরেছেন। দুজনই ছক্কা হাঁকিয়েছেন একটি করে।

    বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৮৪ রান। জয় ৩৭ ও সাদমান ৪৬ রানে অপরাজিত আছেন।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসকে আর বেশিদূর টেনে নিতে পারেনি আয়ারল্যান্ড। বল মাঠে গড়ানোর মাত্র ১৪ বলের মধ্যেই সফরকারীদের শেষ দুটি উইকেট হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ভাগ করে নেন। গতকালের স্কোরের সঙ্গে ১৬ রান যোগ করে ২৮৬ রানে থামে আইরিশদের প্রথম ইনিংস। জবাবে শুভ সূচনা করেছেন বাংলাদেশের দুই ওপেনার শাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ম্যাথু হ্যামফ্রেসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। পরের ওভারেই আক্রমণে আসেন পেসার হাসান মাহমুদ। তিনি বাডি ম্যাকার্থিকে (৩১) সরাসরি বোল্ড করে দিয়ে আয়ারল্যান্ডের ইনিংসের সমাপ্তি ঘটান।

সকালের আর্দ্রতা ও সিম মুভমেন্টকে দেখেশুনে দলকে ইতিবাচক সূচনা এনে দিয়েছেন দুই টাইগার ওপেনার শাদমান ও মাহমুদুল হাসান। প্রতিবেদনটি লেখার সময় প্রায় সাড়ে ৫ রান রেটে বাংলাদেশের দলীয় স্কোর ৫৮। দুই ওপেনারই ব্যাট করছিলেন ২৯ রান নিয়ে। ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন দুজনই।

আরও