উইম্বলডন ফাইনালে আলকারাজ

টানা ২৪ ম্যাচে জিতলেন ২২ বছর বয়সী আলকারাজ। রোববার ফাইনালে তার সামনে পড়বেন ইয়ান্নিক সিনার ও নোভাক জোকোভিচের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের বিজয়ী।

২০২৩ ও ২০২৪ সালের ফাইনালে নোভাক জোকোভিচকে হারান আলকারাজ। সব মিলে, তিনি পাঁচটি গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলে কখনো হারেননি। এক মাস আগেই ফ্রেঞ্চ ওপেনে পাঁচ সেটের ফাইনালে হারান ইতালির ইয়ান্নিক সিনারকে।

উইম্বলডনে টানা তৃতীয় শিরোপা থেকে আর একটি জয় দূরে কার্লোস আলকারাজ। আজ শুক্রবার প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৬) গেমে হারিয়েছেন এ স্প্যানিশ সুপারস্টার।

টানা ২৪ ম্যাচে জিতলেন ২২ বছর বয়সী আলকারাজ। রোববার ফাইনালে তার সামনে পড়বেন ইয়ান্নিক সিনার ও নোভাক জোকোভিচের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের বিজয়ী।

আজ জয় শেষে আলকারাজ বলেন, ‘আমি জয়রথ নিয়ে ভাবছি না। এমনকি ফল নিয়েও ভাবছি না। ভাবছি কেবল আমার স্বপ্ন নিয়ে। আমি এ মুহূর্তে রোববার (ফাইনালের দিন) নিয়ে ভাবছি না, সত্য বলছি। আমি কেবল এ মুহূর্তটা উপভোগ করতে চাই, আরেকটি ফাইনালে ওঠার মুহূর্তটা উপভোগ করতে চাই।’

২০২৩ ও ২০২৪ সালের ফাইনালে তিনি নোভাক জোকোভিচকে হারান। সব মিলে, তিনি পাঁচটি গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলে কখনো হারেননি। এক মাস আগেই ফ্রেঞ্চ ওপেনে পাঁচ সেটের ফাইনালে হারান ইতালির ইয়ান্নিক সিনারকে।

২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রের কোনো পুরুষ খেলোয়াড় উইম্বলডন ফাইনালে ওঠেননি। এবার সেই চেষ্টাই করছিলেন ফ্রিটজ। যদিও তাকে থামালেন আলকারাজ। গত বছর ইউএস ওপেন ফাইনালেও আলকারাজের কাছে হেরে যান তিনি।

এদিকে, উইম্বলডনে শনিবার মেয়েদের ফাইনালে পোলিশ সুপারস্টার ইগা সিয়ানতেকের মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। দুজনের মধ্যে যে-ই জিতুন না কেন, এ নিয়ে টানা অষ্টমবারের মতো নতুন খেলোয়াড়ের হাতে উঠছে শিরোপা।

২৩ বছর বয়সী আমেরিকান খেলোয়াড় আনিসিমোভার এটা প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল। অন্যদিকে, সাবেক নাম্বার ওয়ান সিয়ানতেক এরই মধ্যে চারটি ফ্রেঞ্চ ওপেন ও একটি ইউএস ওপেন শিরোপা জিতেছেন। যদিও আগে কখনো উইম্বলডন ফাইনাল খেলা হয়নি।

বৃহস্পতিবার সেমিফাইনালে সুইজার‍ল্যান্ডের বেলিন্ডা বেনচিককে ৬-২, ৬-০ গেমে হারান সিয়ানতেক। আরেক সেমিতে আনিসিমোভা ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারান নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কাকে। সম্প্রতি তিনি কুইন্স ক্লাবে ঘাসের টুর্নামেন্টে রানার্সআপ হয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার উইম্বলডন ফাইনালে উঠে বাজিমাত করলেন তিনি।

এবার নতুনের হাতে উঠছে শিরোপা। ২০১৭ সালে গারবিন মুগুরুজা, ২০১৮ সালে অ্যাঞ্জেলিক কেরবার, ২০১৯ সালে অ্যাশলে বার্টি, ২০২২ সালে এলেনা রিবাকিনা, ২০২৩ সালে মার্কেতা ভনদ্রোসোভা ও ২০২৪ সালে বারবোরা ক্রেসিকোভা প্রথমবারের মতো উইম্বলডন জয় করেন। ২০২০ সালে কভিড-৯১ মহামারীর কারণে উইম্বলডন অনুষ্ঠিত হয়।

আরও