বহু গৌরব উপহার দিয়েছেন মেসি, এখন সময় ইয়ামালের: বার্সেলোনা প্রেসিডেন্ট

ইয়ামালকে এক অনন্য প্রতিভাবান ফুটবলার হিসেবে আখ্যা দিয়ে লাপোর্তা জানান, এত বড় ম্যাচেও এই তরুণ ফুটবলার নার্ভাস হন না। তিনি খুবই সাহসী আর বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ব। ফাইনালের আগের রাতে ইয়ামাল নিশ্চিন্তে ঘুমাবেন এবং মাঠে নিজের সেরাটা দিয়ে ফুটবল বিশ্বকে রাঙিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে বার্সেলোনার একাডেমি ‘লা মাসিয়া’র প্রজন্মগত পরিবর্তনের প্রশংসা করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। তার মতে, লিওনেল মেসি বার্সেলোনাকে বছরের পর বছর ধরে গৌরবময় অতীত উপহার দিয়েছেন। তবে এখন সময় এসেছে এখন তরুণ উইঙ্গার লামিন ইয়ামালের নেতৃত্ব দেয়ার। তার বিশ্বাস, এ ফাইনালই হতে পারে ইয়ামালের নিজেকে বিশ্ব ফুটবলের নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠার মঞ্চ।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি আবারো আলোচনায় এসেছে মেসির কোলে শিশু ইয়ামালকে গোসল করানোর সেই বহুল আলোচিত ছবি। বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানে তোলা ছবিটি নিয়ে লাপোর্তা বলেন, বাস্তবতা অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়। তাই এটি যেন ভাগ্যের এক বিশেষ আয়োজন।

ইয়ামালকে এক অনন্য প্রতিভাবান ফুটবলার হিসেবে আখ্যা দিয়ে লাপোর্তা জানান, এত বড় ম্যাচেও এই তরুণ ফুটবলার নার্ভাস হন না। তিনি খুবই সাহসী আর বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ব। ফাইনালের আগের রাতে ইয়ামাল নিশ্চিন্তে ঘুমাবেন এবং মাঠে নিজের সেরাটা দিয়ে ফুটবল বিশ্বকে রাঙিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

লাপোর্তার বিশ্বাস, বিশ্বকাপের ফাইনালই হতে পারে ইয়ামালের আত্মপ্রকাশের ম্যাচ। একই সঙ্গে তিনি লা মাসিয়ার প্রশংসা করে বলেন, এ একাডেমিই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। এখান থেকে উঠে আসা খেলোয়াড়দের ফুটবল-দর্শন, শৃঙ্খলা ও প্রতিপক্ষের প্রতি সম্মান বার্সেলোনার গর্ব। স্পেন দলে লা মাসিয়ার এত খেলোয়াড় থাকা এবং তাদের বিশ্বকাপের ফাইনালে ওঠা ক্লাবের জন্যও গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

আরও