ইতিহাসের দ্বিতীয় সফলতম ওয়ানডে চেজ এখন শ্রীলংকার

২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৪৩৪ রানের টার্গেট তাগড়া করতে নেমে ৯ উইকেটে ৪৩৮ রান তুলে জিতে ইতিহাস গড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড এখনো অক্ষত।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আজ বৃহস্পতিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এটা ওয়ানডে ক্রিকেটের দ্রুততম ডাবল সেঞ্চুরি ও ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি। তার ডাবলে ভর করে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪২৯ রানের সৌধ গড়ে ইংলিশরা। পরে এই রান তাড়া করে জিতে যায় শ্রীলংকা। এটা ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সফলতম চেজ।

দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ভারতের শুবমান গিলের। গত মাসেই গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। এক মাসের মধ্যে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ব্রুক।

সব মিলে ১১৬ বলে ২১ চার ও ১০ ছক্কায় ২০২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল বেন স্টোকসের ১৮২, ওভালে ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে।

বাউন্ডারি (চার ও ছক্কা) থেকে ১৪৪ রান করেছেন ব্রুক, যা ইংল্যান্ডের রেকর্ড। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জস বাটলার ১৫০ রান করার পথে বাউন্ডারি থেকে ১২৪ রান তুলেছিলেন।

ব্রুক ছাড়া জো রুট ৬৬ বলে ৬৯, উইল জ্যাকস ৩০ বলে ৬৬* ও টম ব্যান্টন ৫১ বলে ৫০ রান করেন।

পরে এই রান তাড়া করে ১ বল বাকি থাকতে ২ উইকেটের জয় তুলে নেয় শ্রীলংকা। পবন রত্নায়েকে ১০৬ বলে ১৩০, দাসুন শানাকা ৫০ বলে ৯৭, আভিস্কা ফার্নান্দো ৮৩ বলে ৯৭ ও জেনিত লিয়ানাগে ২৭ বলে ৬১ রান করেন।

এটা ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সফলতম চেজের রেকর্ড। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৪৩৪ রানের টার্গেট তাগড়া করতে নেমে ৯ উইকেটে ৪৩৮ রান তুলে জিতে ইতিহাস গড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড এখনো অক্ষত।

আরও