রোনালদোকে এক মাস নিষিদ্ধ করেছে পর্তুগাল

কোচ জর্জ জেজুসের সঙ্গে মতবিরোধের জেরে নেশন্স লিগ চলার সময় পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এরপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পর্তুগিজ ফেডারেশন। সেই ধারাবাহিকতায় সোমবার তাকে শাস্তি দেয়া হলো।

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

কোচ জর্জ জেজুসের সঙ্গে মতবিরোধের জেরে নেশন্স লিগ চলার সময় পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এরপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পর্তুগিজ ফেডারেশন। সেই ধারাবাহিকতায় সোমবার তাকে শাস্তি দেয়া হলো।

ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, ৪১ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে আনীত অভিযোগ তারা পুরোপুরি বহাল রেখেছে। এ অপরাধে তাকে ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে।

ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন রোনালদো। অভিযোগ পাওয়ার পর ৯ অক্টোবর রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে এফপিএফ।

এই নিষেধাজ্ঞার আওতায় কোন কোন ম্যাচ বা কার্যক্রম পড়বে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। আগের সাময়িক নিষেধাজ্ঞার সময় ৩০ দিনের শাস্তির সঙ্গে সমন্বয় করা হবে কি না, সেটিও জানানো হয়নি।

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো ও সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার ঘটনার জন্য অনুতপ্ত রোনালদো বলেছিলেন, যে কোনো শাস্তিই তিনি মেনে নেবেন এবং এখনো পর্তুগালের হয়ে খেলতে চান। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসাও বলেছেন, বিষয়টির নিষ্পত্তি হলে ফেডারেশনের সবাই রোনালদোকে জাতীয় দলে ফিরে পেতে চান।

আরও